Posts

Showing posts with the label অপেক্ষা

অপেক্ষা

শীতের রাত।চারিদিকে সোডিয়ামের আলো খুব একটা প্রভাব বিস্তার করতে পারছে না।হেরে গেছে কুয়াশায়।টি শার্টের উপর একটা ফুল হাতা শার্ট গায়ে আমি প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে কাপছি।দু পা এগিয়ে যেতেই থেমে যাচ্ছি বারবার।এই থেমে যাওয়ার মাঝেই এই শীতে এক ভদ্রলোককে দেখলাম এদিকে প্রায় দৌড়ে আসছে।কুয়াশায় স্পষ্ট দেখা যাচ্ছে না।আরও একটু কাছে আসতেই ভদ্রলোকটাকে আমি চিনতে পারলাম।হাতের ইশারায় তাকে থামিয়ে শান্ত চোখে তার দিকে তাকালাম। অবশ্য পরিচিত না হলে থামাতাম না।আমাদের এলাকার ছেলে।হাতে কম্বল নিয়ে হাপাচ্ছে।আমি ওকে থামিয়ে ওর কাধে হাত রেখে বললাম, -কি ব্যাপার হাসিব,হাপাচ্ছিস কেন? ছেলেটা এই শীতেও ঘেমে গেছে।দ্রুত শ্বাস নিতে নিতে বললো, -ভাই ওদিকে কয়েকজনকে কম্বল দিয়েছিলাম।একজনের ছবি তুলতে ভুলে গেছি। -তাই এভাবে দৌড়ে যাচ্ছিস? -হু।   হাসিবের কথায় আমি কি বলবো ভেবে পেলাম না।কম্বল দিয়েও ছবি তুলতে হবে কেন?ফেসবুকে পোষ্ট করার জন্যে?হয়তো।তাদের ভাবনা,তাদের দেখে আরেকজন শিখবে।আমি হাসিবের দিকে তাকিয়ে আস্তে করে বললাম, -আচ্ছা আমার দিকে তাকা।আমাকে কেমন লাগছে?  আমার কথায় ছেলেটা আমার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে বললো, -কেমন লাগবে আবার।আগ...

ভালোবাসার অপেক্ষা

" কই তুমি? " " দুই ঘণ্টা ধরে বসিয়ে রেখে এখন বলো কই তুমি? " " আরেকটু অপেক্ষা করো। আমি হালকা কাপড়চোপড় খেয়ে ভাত গায়ে দিয়ে রওনা দিচ্ছি। " বলেই আনিকা ফোন কেটে দিলো। মেয়ে ভালো শুধু মাথায় কিঞ্চিৎ সমস্যা। কিছুক্ষণ একা একা বসে বাদাম খাওয়ার পর আবার ওর ফোন। " কই তুমি? আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে গেছে ইতিমধ্যে। " " রাগ করো না প্লীজ। দেখো না মাথায় প্রচুর জ্যাম সেজন্য রাস্তা ব্যাথা হয়ে গেছে। " " ধুর, আমার সময়ের কোনো দাম নাই তোমার কাছে? " " আছে তো, আচ্ছা তুমি এখন কী করছো? " " বাদাম খাই আর গল্প লিখছি " " আচ্ছা তাহলে গল্পগুলো খেয়ে বাদম টা পোস্ট করে দাও। এরই মধ্যে আমি পৌঁছে যাবো। "  বলে আবার ফোন টা রেখে দিলো। তারপর আর বেশিক্ষণ দেরি হলো না। ও আমার পাশে এসে বসলো। আমি সরে গেলাম। ও মুখ গোমরা করে আমার সামনে গিয়ে। " রাগ করছো? তুমি বললে আমি উঠবস ধরে কান করতে পারি। "  " আগে বলো তুমি কী আমাকে মানুষ মনে করো না? " " আল্লাহ্‌ চেঁচাচ্ছ কেনো? শুনো না, হঠাৎ আমাদের বাড়িতে দেরি এলো সেজন্য মেহমান হয়ে গেলো আ...