Posts

Showing posts with the label সুখ

সুখ

করিম চাচার বউ একদিন কান্না করতে করতে আমাদের বাড়ি আসলো। কোলে তাঁহার ৫-৬ মাসের বাচ্চা হবে। কোলের মেয়ে'টা দেখতে একদমই পুতুলের মতো৷ অবশ্য চাচিও অনেক সুন্দর। তাই সব মেয়ে গুলো চাচির মতোই হয়েছে।তখন  আগের দিন রাতে বাড়ি আসছি ঢাকা থেকে৷ সকালে চাচির কান্নার স্বরে রুম থেকে বের হলাম। করিম চাচা আমাদের প্রতিবেশী, আমার বাবাকে ভাই ডাকে। তাই  ছোটোবেলা থেকে চাচা ডেকে আসছি। আমি চাচির কাছে গেলাম, মা সান্ত্বনা  দিচ্ছে। কি নিয়ে কান্না করছে সেটা জানি না।  আমি চাচির কান্নার ভেতর বললাম, "চাচি কি হয়েছে? কোন সমস্যা নাকি? কান্না করছেন কেনো। পিচ্চিও কান্না করছে। " আমার কথা শুনে চাচি আরো জোরে জোরে কান্না করছে। যেনো আমি তাঁর, মনে আরো আঘাত করলাম। এই অবস্থা আর কিছু বলার ইচ্ছে হলো না। আমি নিরব হয়ে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর চাচি চোখের পানি মুছে বলতে শুরু করলো।  "জানো রানা,আমার জীবনে হয়তো কোন পাপ করছি৷ সেটার ফল ভোগ করছি এখন। আল্লাহ আমার কোন কথা শুনে না হয়তো৷ আমার পাপের কারণে৷ " এতটুকু বলেই আবার চোখের পানি ছাড়তে শুরু করলো। চাচির চোখের পানি দেখে মনে খুব মায়া হচ্ছে।   আমি সান্ত্বনা দিয়ে বললাম...