Posts

Showing posts with the label গল্প:-মিষ্টি বউ

গল্প:-মিষ্টি বউ

গল্প:-মিষ্টি বউ লেখক:- হাছাব বিন আহমেদ অনেক সময় ধরে মোবাইল বেজেই চলেছে, আমার মিষ্টি বউ টা কল করছে! ইচ্ছে করেই রিসিভ করছি না। বার বার কল করেই যাচ্ছে ,তাই রিসিভ করলাম, না হলে আবার চিন্তা করবে। আমি: আসসালামু আলাইকুম বউ: ওয়া-আলাইকুমুস সালাম, কোথায় আছেন আপনি বাসায় আসেন! সবাই রাতের খাবার খাবে,তাই আপনার জন্য অপেক্ষা করছে। আমি: ও, তুমি এক কাজ করো সবাইকে নিয়ে খেয়ে নাও আর আমার খাবার আমাদের বেডরুমে নিয়ে যাও, আমি একটু কাজে আটকে গেছি, অল্প দেরি হবে। বউ: আচ্ছা ঠিক আছে তারাতাড়ি আসবেন,!!( বলেই ফোন টা রেখে দিলো) আমার বউ এর নাম হুমাইরা, আমার বউ টা দেখতে যেরকম মিষ্টি কথা গুলোও সেরকম মিষ্টি শুরু বলে তাই আমি ওকে মিষ্টি বউ বলেই ডাকি। এবার আমার সম্পর্কে বলি! আমার নাম সজিব, একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। মাত্র সাত (৭)দিন হলো আমাদের বিয়ে হয়েছে। এখন আমি রাস্তার পাশে থাকা বেঞ্চিতে বসে আছি। আপনি হয়তো ভাবছেন নতুন বউ রেখে আমি এখানে কেনো? আমি সাধারণত মাগরিবের নামাজের আগেই বাসায় ফিরে যাই, কিন্তু আজ ইচ্ছে করেই দেরি করছি! কারন টা আপনাদের বলতে লজ্জা করছে তাও বলি আমার অনেক দিনের ইচ্ছা যে বউ এর হাতে খাবার...