Posts

Showing posts with the label সম্মান

সম্মান

" এই মিয়া সরে দাঁড়ান তো। গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। যত্তসব কোথা থেকে যে চলে আসে।"- বাসে গার্লফ্রেন্ড নিয়ে বসে থাকা একটা ছেলে কথাটা বলল একটা শ্রমিককে উদ্দেশ্যে করে। লোকটি লজ্জায় একটু সরে দাঁড়ালো। লোকটির পোশাকাশাক ছেড়া ও বেশ নোংরা। লোকটিকে দেখে বেশ দুর্বল মনে হচ্ছে। লোকটি বাসে উঠার পর থেকেই বেশ ঠেলাঠেলির মুখোমুখি হচ্ছেন। তারপরে এধরনের একটা কথা শোনার পরে তার চোখটা ছলছল হয়ে গেল। কথাটি শুনেই মুহুর্তেই একটি ছেলে সিট থেকে উঠে লোকটির সামনে গিয়ে বলল,  -- আপনি আমার সিটে বসুন। -- আমার কাছে ওত বেশি ট্যাকা নাই। আমি    দাঁড়াইয়া যাইতে পারমু। আপনি বহেন।  -- সমস্যা নাই আপনার টাকা দিতে হবে না।    আপনি বসুন। আমি অনুরোধ করছি।     আমি দুইটা সিট নিয়েছিলাম।            শ্রমিক লোকটি ভয়ে ভয়ে সিটে বসলো। এবার ছেলেটি লোকটিকে অপমান করা ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালো, -- এই যে ভাই, খুব সম্মানে লাগে তাইনা?    গার্লফ্রেন্ড নিয়ে বাসে বসেছেন। পাশে একটা    ঘর্মাক্ত, দরিদ্র দিনমজুর মানুষ দাঁড়াবে তা    কিভাবে হয়। আরেহ্ আপনা...