Posts

Showing posts with the label তৃপ্তি

তৃপ্তি

'মা ইফতারিতে কিছু বানাবা না?' ছয় বছর বয়সী আলীর কথায় তার মা রহিমা বেশ চটে গিয়ে বললো, 'ভাত রাধুম। ভাত খাবি। আবার ইফতারি কিয়ের!' আলীর মুখটা নিমিষেই চুপসে যেতে দেখে রহিমা আবার কড়া স্বরে বলে উঠলো, 'প্রথমদিন তো ইফতারি বানাইয়া খাওয়াইলাম। আবার শ্যাষদিন খাওয়ামু। প্রত্যেকদিন ইফতারি লাগবো ক্যা! ভাতই জুটনে কষ্ট আবার ইফতারি!' আলী কোনো কথা না বলে চুপচাপ বসে রইলো। রহিমা ছেলের দিকে তাকিয়ে আছে। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো এখনো আলী কিছু মুখে তুলেনি। আজ সে রোজা তিনটে নয় একটাই রাখবে বলে পণ করেছে। রহিমা অবশ্য এখনো ভাবছে, খানিক বাদেই সে পণ বনে গেলো বলে।  গলার স্বরটাকে শান্ত করে রহিমা বললো, 'আস্ত ডিম রাধুম তোর জন্য। একটু পর ভাত খাইস।' আলী কোনো জবাব না দিয়ে হেঁটে চললো রাস্তার দিকে। রহিমা লেগে পড়লো পিঁয়াজ আর রসুনকুচি বাটাবাটির কাজে। খরতাপে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য সংগ্রহ করা রহিমার মন চাইলেও হিসেবের বাহিরে খরচা করতে পারে না। দিনমজুর স্বামীর স্বল্প আয়ে টেনেটুনে সংসার চালিয়ে নেওয়ার দায়িত্ব তার মাথায় থাকে বলেই মাথাটা তার একটু বেশি গরমই থাকে। যেখানে সে দিন কোনোরকমে...