রোমান্টিক ভালবাসার গল্প
বাসর ঘরে একলা চুপচাপ বসে আছে মিষ্টি। বিয়ের টেনশনে সারাদিন কিছু খেতেও পারেনি মেয়েটা। প্রচন্ড ক্ষুধায় এখন মাথা ঘুরছে তার। নতুন বউ! কাউকে বলতেও পারছে না যে তার ক্ষুধা লেগেছে, কিছু খেতে দেন! লোকজন ভাববে বিয়ে করে বউ ঘরে তুললো নাকি রাক্ষস; আসার আগেই খাই খাই করছে... . ভাবীরা আগেই বলে দিয়েছে, বাসর রাতেই নাকি বিড়ালটা মারতে হয়। অথচ মিষ্টি এক ঘন্টা হয়েছে এই বাড়িতে এসেছে, বাসর ঘরে তো দুরের কথা, এই বাড়িতেই কোন বিড়াল আছে বলে মনে হচ্ছে না তার... . রাত ১২ টার দিকে তার স্বামী আকাশ ঘরে ঢুকল, ঢুকেই দরজাটা লাগিয়ে দিল। মিষ্টি চমকে উঠলো, তার হঠাৎ মনে হলো- বাসর রাত নিয়ে বান্ধবীর বলা কথাগুলো কি তাহলে সত্যিই। অজানা আতঙ্কে আবার বুকটা কেঁপে উঠে মিষ্টির। দাদি বার বার বলে দিয়েছে স্বামী ঘরে ঢুকলে পায়ে হাত দিয়ে সালাম করতে। মিষ্টির ইচ্ছা করছে না তবুও সালাম করতে গেল। পায়ে হাত দেওয়ার আগেই আকাশ তার হাত ধরে বিছানায় বসিয়ে দিলো। মিষ্টি মনে মনে ভাবলো, হায়রে! সালাম করার সময়টুকুও কি সহ্য হল না!! . নাহ! মিষ্টির সব ভুল ভেঙ্গে দিয়ে আকাশ বলে উঠল- এই রকম মোটা শাড়ি পরে আর কতক্ষন থাকবে? এইটা খুলে অন্য শাড়ি পরো। এই বলে অন্য রুম...