Posts

Showing posts with the label :- মিষ্টি প্রতিশোধ - ২

:- মিষ্টি প্রতিশোধ - ২

সকাল দশটা বাজে ঘুম থেকে উঠলাম , এতো লেট করে ঘুম থেকে উঠার কারণ আজ শুক্রবার  ছুটির দিন । ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেলাম , ফ্রেশ হয়ে এসে নাস্তার টেবিলে  এসে বসলাম । মা  আমাকে রুটি আর ভাজি দিয়ে গেলো ‌। মাকে জিজ্ঞাস করলাম -বৃষ্টি কোথায় ? মা বলে - বৃষ্টি ছাদে কাজ করছে ?  [বৃষ্টি হলো আমার স্ত্রী ] এরপর আমি একটা রুটি ছিঁড়ে মুখে দিতে যাবো , এমন সময় আমার মনে পড়ল আমার নীল ডায়রীর কথা । গতরাতে একটা কাজের জন্য নীল ডায়রীটা ড্রয়ার থেকে বের করছিলাম । কিন্তু ডাইরী টা ভুল বশত ড্রয়ারে রেখে লক করা হয়নি ।  ডাইরীটা টেবিলের উপর রেখে দিয়েছিলাম । ** আমি নাস্তা খাওয়া রেখে তাড়াতাড়ি করে রুমে গেলাম , রুমে গিয়ে দেখি টেবিলের ওপরে আমার ডায়েরীটা নেই । এরপর আমি ড্রয়ারে টেবিলে বিছানার উপর সব জায়গায় খুজতে লাগলাম । কিন্তু আশ্চর্য ব্যাপার ডায়রীটা কোথাও পাচ্ছিলাম না , আমার সম্পুর্ন  মনে আছে রাতে টেবিলের উপর রেখেছিলাম । কিন্তু  এখন সেটা কোথায় হাওয়া হয়ে গেলো । এরপর আমি ভাবলাম হয়তো আমি ভুলে অন্য কোথাও রেখে দিয়েছি  তাই  আমি রুমের সব জিনিসপত্র এলোমেলো করে ডায়রী...