Posts

Showing posts with the label যাওয়ার

দুরে যাওয়ার গল্প!

"এভাবে আর কতদিন লাবিব? আমি আর পারছিনা। "কি করলাম আমি তারিন? "কি করলা মানে? আমার কথার কোন গুরুত্বই নাই তোমার কাছে। "কি বলো এসব। অবশ্যই অনেক গুরুত্ব আছে। "তাহলে আমি গতকাল তোমাকে বলেছিলাম চুলগুলো কাটতে, কাটোনি কেন? "আসলে কাজে অনেক বিজি ছিলাম তাই আর কাটা হয়নি। "ভালো। "সরি তারিন। "চুপ করো। তুমি তাকাওতো একবার নিজের দিকে?? কেমন দেখা যায় তোমাকে? তোমার জন্য কোন বন্ধুদের সামনেও যেতে পারিনা লজ্জায়। সবাই দেখলেই বলে যে ঐ দেখ হাবলুটার জিএফ আসছে। " ( লাবিব মাথা নিচু করে রাখে ) "তোমার সাথে আমি আর পারছিনা লাবিব। আমারও একটা সম্মান আছে। ভেবেছিলাম ভালোবাসার পর তুমি পরিবর্তন হবে কিন্তু তোমার মাঝে এক ফোটাও পরিবর্তন আসেনি। "সরি। "নাহ। আমি আর পারছিনা। তোমার সাথে সবকিছু এখানেই শেষ করলাম। এই বলেই তারিন উঠে চলে যায়। "আর লাবিব অশ্রু ভেজা চোখে তারিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। - তাদের সম্পর্কটা শুরু হয়েছিল ভার্সিটিতেই। লাবিব গ্রাম থেকে এসে এখানে ভর্তি হয়েছিল। ও দেখতে একদম হাবলু টাইপের। চোখে পড়ে মোটা ফ্রেমের একটা চশমা। চোলগুলোও তেমন পরিপাটি ...