নতুন করে ফিরে পেলাম ভালোবাসা (ইরোটি২৪)


জানিনা কি হয়েছে আমার একটার পর একটা
সিগারেট ধরিয়ে যাচ্ছি তখন থেকে । কেনো
জানিনা নিজেকে শেষ করে দিতে ইচ্ছে
ঠিক এই মুহূর্তে । বার বার কেনো জানিনা
নীলার সেই মায়াবি মুখ টা ভেসে উঠছে
চোখের সামনে মনে হচ্ছে ওকে আমি
হারিয়ে ফেলছি । নীলা চলে যাওয়ার পর
আব্বু আম্মু ও কেমন ব্যাবহার করছে আমার
সাথে , সবকিছু যেনো হারিয়ে ফেলছি
নিজের ভুলে ।
: এতরাতে কোথায় যাচ্ছিস (আম্মু)
: কাজ আছে অনেক, পরে বলবো (আমি)
গাড়ী টা নিয়ে বেরিয়ে পরলাম উদ্দেশ্য
নীলাকে বাড়ী ফিরিয়ে আনতে হবে
নীলা আমার বৌ পারিবারিক ভাবেই
আমাদের বিয়ে টা হয়েছিলো কিন্তুু আজ
কেনো জানিনা মনে হচ্ছে আমার রাগের
জন্য ওকে হারিয়ে ফেলছি
৫ মাস আগে.....
পড়াশুনা শেষ করে ভালো একটা প্রাইভেট
কম্পানি তে জব করছি সব মিলিয়ে যখন আমি
পারফেক্ট লাইফ এ পা দিলাম । তখন আম্মু
আব্বুর জোরা জুরি তে বিয়েটা করেই
ফেললাম ।
বিয়ের দিন রাতে.....
বাসরঘরে ঢুকে দেখলাম আমার বেডে একটি
মেয়ে লাল শাড়ি পরে ঘোমটা দিয়ে বসে
আছে, আমার রুম টাও অনেক সুন্দর করে
সাজানো হয়েছে নীলা যখন বেড থেকে
নেমে আমার পায়ে হাত দিয়ে সালাম করতে
এসেছিলো তখনই ওর মায়াবি মুখ টা দেখে
ছিলাম কি সুন্দর ওর মুখ টা
:অনেক রাত হয়েছে এখন আমি ঘুমাবো (আমি)
:আচ্ছা(নীলা) হালকা মাথা নাড়িয়ে
হয়তো এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিলো
না ও । বাসর রাত নিয়ে সবার মনে একটা
স্বপ্ন থাকে একদিন আমার ও ছিলো খুব ইচ্ছা
করছিলো নীলাকে ছাদে নিয়ে গিয়ে চাদ
দেখি আর দুজন দুজনাকে একটু ভালো করে
জানি । কিন্তু মন টা কেনো জানিনা সেদিন
বলছিলো সামিউল তোর জীবনে ভালোবাসা
মানায় না কারন তুই কাওকে ভালোবাসলে
সে তোকে কষ্ট দিবে আর পরে সে তোকে
ছেড়ে চলে যাবে
পরদিন সকালে.....
আমি চেয়ারে বসে পেপার পড়ছিলাম । নীলা
গোছল করে এসে চুল শুখাচ্ছে ভেজা চুলে
ওকে অনেক সুন্দর লাগছিলো
:আপনাকে একটা কথা জিগ্যাসা করবো
(নীলা)
:হ্যা বলো
:আপনি কি কাওকে ভালোবাসেন
: না তো, কিন্তু কেনো
:না এমনি
বিয়ের কয়েকদিন পর লক্ষ করলাম আম্মু আব্বু
নীলার মতো বৌমা পেয়ে অনেক খুশি নীলাও
ওনেক সংসারী মেয়ে সব কিছু ঠিক থাকলেও
ঠিক ছিলো না আমাদের সম্পর্ক টা
আজ অফিস থেকে ফেরার সময় নীলার জন্য
একটা নীল শাড়ি কিনলাম
: আম্মু নীলাকে আমার রুমে পাঠাও তো
(আমি)
: আমায় ডেকেছিলেন (নীলা)
: হ্যা এদিকে এসো
: এটা নেও
:কি এটা
: না আম্মু বললো বৌমার জন্য নীল কালার এর
শাড়ি কিনে আনতে তাই কিনে আনলাম
: (মুখ টা কেমন খারাপ করে চলে গেলো
হয়তো খুব কষ্ট পেয়েছে হয়তো শুনতে
চেয়েছিলো যে তার জন্য পছন্দ করে কিনে
এনেছি)
:আচ্ছা আমি কি খুব অসুন্দর দেখতে (নীলা)
:হুম কিন্তু কেনো (আমি জানি ও অনেক সুন্দর
সেটা ওকে বলতে যাবো কেনো)
: তাহলে আমাকে বিয়ে করেছিলেন কেনো
(কিছুটা রেগে)
:আমার ইচ্ছা হয়ছিলো তাই
: আপনি এমন কেনো
:কেমন আমি
:জানিনা বলে চলে গেলো(হয়তো কেদে
ফেলেছে)
এভাবে চলছিলো আমার আর নীলার সংসার,
সব থেকে খুশি হয়েছিলো নীলার জন্মদিন এর
দিন সারাদিন ওর সাথে কথা বলি নি সেদিন
রাতে ১২ টা বাজার ১০ মিনিট আগে ওকে
কোলে তুলে ছাদে নিয়ে আসলাম ছাদে এসে
যখন নামিয়ে দিলাম তখন হয়তো ও খুব অবাক
হয়েছিলো
:হাতে বেশি সময় নেই ১২ টা বাজতে ৫
মিনিট বাকি আছে কেক টা কেটে নেও না
হলে তোমার জন্মদিন টা বাসি হয়ে যাবে
শুভ জন্মদিন নীলা
:আমি তোমাকে অনেক ভালোবেসে
ফেলোছি (নীলা) আমাকে জড়িয়ে ধরেই
কথাটা বললো
আমি সেদিন ওকে কিছুই বলি নি মনের ভিতর
কেমন যেনো ভয় করছে হারিয়ে ফেলার ভয়
কারন নীলাকে কে যে আমিও ভালোবেসে
ফেলেছি
এর কয়েক দিন পরে........
ছুরি দিয়ে আপেল কাটছিলাম আর সে সময়
নীলা আয়নার সামনে বসে একটু সাজতে
ছিলো ওর দিকে লক্ষ করতে গিয়ে কখন যে
হাত টা কেটে ফেলেছিলাম বুঝতে পারি নি
সেদিন নিলার চোখে আমার জন্য
ভালোবাসা দেখেছিলাম
:আউ (আমি)
:কি হলো(নীলা)
:কই কিছু না তো
:কি ব্যাপার আপনার হাত থেকে রক্ত পড়ছে
কেনো
:কই (ধরা খেয়ে গোলাম)
:নিজের বউ কে কেউ এভাবে লুকিয়ে দেখে,
আমাকে বলতে পারতেন আমি আপেল টা
কেটে দিতাম (কথা গুলো বলতেছে আর
আমার হাতে ব্যান্ডেজ করেও দিচ্ছে আর
আমি ওর মুখের দিকে তাকিয়ে আছি)
হাত ঠিক হতে যে কয়েক টা দিন টাইম
লেগেছিলো সে দিন গুলো নীলার
ভালোবাসা টা খুব কাছ থেকে উপলদ্ধি
করেছিলাম
দিনন যত বাড়তে শুরু করলো নীলার প্রতি
আমার ভালোবাসা টাও বাড়তে থাকলো
কিন্তু আজ সকালে বাসায় বসে অফিস এর
একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম
:আমাকে কেমন লাগছে(নীলা)
:ভালো(আমি)
:দেখেই বলো না
:আরে বললাম তো ভালো লাগছে
:না আমার দিকে তাকিয়ে বলো(আমার
ল্যাপটপ টা অফ করে দিয়ে)
:(গালে একটা চড় বসিয়ে দিলাম) সমস্যা কি
তোমার দেখছো না কাজ করছি আর
তোমাকে আমি সেই অধিকার দিয়েছি
কখনো আমি, কোন সাহসে ল্যাপটপ টা অফ
করলে... বলেই বাসা থেকে বেরিয়ে আসলাম
সন্ধার সময় বাসায় গিয়ে দেখি নীলা বাসায়
নেই
:তুই নীলার গায়ে হাত তুলেছিস কেনো (আম্মু)
:বিয়ের পর থেকেই দেখছি মেয়েটা কে কষ্ট
দিয়েই যাচ্ছিস (আব্বু)
: কোন অধিকার এ মেয়েটাকে মারল তুই
(আম্মু)
:অমানুষ মানুষ করেছি এতদিন খাইয়ে পরিয়ে
(আব্বু)
:মেয়েটা তোকে কত ভালোবাসে তুই জানিস
জানলে হয়তো এমন করতিস না(আম্মু)
আমার মুখ থেকে একটা শব্দ বের হচ্ছিল না
আব্বু আম্মুর কথা গুলো শুনে
এখন রাত ১২ টা বাজে
আমি এখন নীলার বাসার সামনে কলিং বেল
বাজাচ্ছি কিন্তু কেউ দরজা খুলছে না ৫ ৬
বার বাজানোর পর
: বাবা তুমি এত রাতে আসো ভিতরে এসো
(আমার শাশুড়ি) কি হয়েছে বলো তো নীলা
সেই দুপুরে বাসায় এসেছে কাওকে কিছু
বলছেনা কি হয়েছে, রাতে এখনো খাইনি কি
হয়েছে বাবা বলো তো
:আম্মা নীলা কি ওর রুমে
: হ্যা
নীলা দরজা খুলো এই নীলা শুনছো
অনেকক্ষণ ডাকাডাকির পর দরজা খুললো
: (সোজা গিয়ে ওকে জড়িয়ে ধরলাম) না হয়
একটু বকেছি রাগের মাথায় অনেক খারাপ
ব্যাবহার করেছি তাই বলে আমাকে ছেড়ে
চলে আসবে তুমি জানো না আমি তোমাকে
এই কয়টা দিনে কতটা ভালোবেসে ফেলেছি
(আমি)
:চলো(আমি)
:কোথায়(নীলা)
:কোন কথা বলবা না
ওর হাত ধরে ওকে বাইরে নিয়ে আসলাম
:বাবা এতরাতে যখন এসেছো আজ না হয়
থেকে যাও(শাশুড়ি)
:আম্মু অন্য আর একদিন আসবো আজ আসি
নীলাকে নিয়ে গাড়ি তে নিয়ে বসালাম
:আইসক্রিম খাবা(আমি)
:.....................
:নীলা আমি সরি (আমার জীবনে সেই ছোট
থেকে দেখছি যাদের কে আপন করেছি
তারাই আমাকে কষ্ট দিয়েছে বন্ধু বলো
বান্ধবি বলো প্রেমিকা বলো কেউ আমাকে
আপন করেনি সবাই আমাকে ছেড়ে চলে
গিয়েছে কষ্ট দিয়েছে, তোমাকে
ভালোবাসলেও প্রকাশ করতে পারিনি ভয়ে
তুমিও যদি ওদের মতো ছেড়ে চলে যাও এটা
ভেবে আমি সত্যি সরি মাফ করে দেও
:চুপ একদম চুপ ভালোকরে গাড়ি চালাও (একটু
রেগে) (নীলা)
গাড়ি টা থামিয়ে নীলাকে গাড়ি থেকে
নামালাম
হাটু গেরে বসে নীলাকে বললাম
:নীলা আই লাভ ইউ
: এই কি হচ্ছে এসব মানুষ দেখছে তো(লজ্জা
লজ্জা ভাব)
:এত রাতে কেউ আমাদের প্রেম দেখতে
আসবে না
:তুমি কি এভাবে থাকবে না উঠে আমাকে
নিয়ে বাসয় যাবে আমার না খুব খুদা লাগছে
:ওকে চলো
নীলাকে নিয়ে বাসায় আসলাম আম্মু আব্বু খুব
খুশি নীলা কে আমার সাথে দেখে, খাওয়া
দাওয়া শেষ করে এখন নীলা আর আমি ছাদে
বসে আছি আর নীলা আমার কাধে মাথা
রেখে বসে আছে... এ যোনো এক আলাদা
অনুভুতি যা বলে বোঝানো যাবে না..
:জানো নীলা মেয়েটা অনেক সুন্দর (আমি)
:কোন মেয়ে(একটু রেগে)(নীলা)
:সকাল বেলা নীল শাড়ি পরে যে মেয়েটা
আমার সামনে এসেছিলো
:নাম কি মেয়েটার
:নীলা
একটু মুখ ভ্যাংচি দিয়ে আমাকে জড়িয়ে
ধরলো পাগলি টা.....

Comments

Popular posts from this blog

পথের বাঁধন

চুয়াডাঙ্গা জেলা কিসের জন্য বিখ্যাত?

গর্ভের সন্তান ছেলে না মেয়ে জেনে নিন!