৭ দিনে চোখের নিচে কালো দাগ দূর করার ঘরোয়া পদ্ধতি

৭ দিনে মুছে যাবে চোখের নিচের কালো দাগ। রোজ রাতে ঘুমানোর আগে করবেন কেবল এই সহজ কাজটি।

যা লাগবে:
.
গ্রিন টি ব্যাগ
গরম পানি
বেকিং সোডা
ভিটামিন ‘ই’ যুক্ত ক্রিম বা ক্যাপসুল

যা করবেন:
.
-গ্রিন টি ব্যাগ বানিয়ে ফুটিয়ে চা তৈরি করে নিন। অল্প পানিতে ফোটাবেন।
-চা হলে অপেক্ষা করুন ২/৩ মিনিট, কুসুম গরম হওয়া পর্যন্ত।
-এক কাপ চায়ের মাঝে এক চা চামচ বেকিং সোডা দিন, ভালো করে মিশিয়ে নিন। বেকিং সোডা, বেকিং পাউডার নয় কিন্তু।
-এই মিশ্রণে তুলো ভিজিয়ে চোখের নিচে দিয়ে রাখুন। শরীরের অন্য স্থান, যেমন হাঁটু বা কনুইতে দাগ থাকলে সেখানেও দিতে পারেন।
-২০ মিনিট পর ধুয়ে নিন।
-তারপর ভিটামিন ‘ই’ যুক্ত ক্রিম বা ভিটামিন ‘ই’ ক্যাপসুলের নির্যাস হাতে নিয়ে চোখের নিচে ও চারপাশে ম্যাসাজ করুন। চক্রাকারে ম্যাসাজ করবেন। অন্তত ২/৩ মিনিট।
-এরপর ঘুমিয়ে পড়ুন। কয়েকবার ব্যবহারেই ফল পেতে শুরু করবেন। গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, চোখের নিচের কালো দাগে খুব ভালো কাজ করে।

প্রিয় ডট কম

Comments

Popular posts from this blog

পথের বাঁধন

চুয়াডাঙ্গা জেলা কিসের জন্য বিখ্যাত?

গর্ভের সন্তান ছেলে না মেয়ে জেনে নিন!