Posts

Showing posts with the label নাকফুল

নাকফুল

খারাপ খবর যে বাতাশের আগে ছড়ায় সেটা আরেক বার প্রমান হলো । দুলু ভাই নাকি কোন হোটেলে বাজে মেয়েছেলে নিয়ে ধরা খেয়েছে। কয়েকটি মিডিয়া আবার  সেটার নিউজ কভারেজ করেছে। তারপর থেকেই আমাদের ফ্যামিলিতে তোলপাড় শুরু। নিকট পাড়া প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের মধ্যে একটা ঢিঢি পড়ে গেছে। লজ্জায় আমরা  মাথা তুলে কারো সাথে কথা বলতে পারি না। .. জানতে চান দুলু ভাই কে? দুলু ভাই হচ্ছে আমার একমাত্র বড় বোনের হাসব্যান্ড । ঠিকাদারি ব্যবসা করেন।  আমরা তিন বোন দুই ভাই। নিলু আপা সবার বড়। নিলুপার গায়ের রঙ শ্যামলা। জন্মগত ভাবেই তার বা'পা থেকে ডান পা ছিল সামান্য খাটো।  ফলে কিছুটা খুঁড়িয়ে হাঁটেন।  অন্যদিকে আমাদের বাবা সামান্য স্কুল শিক্ষক। আজকাল পাত্রীর বাবার টাকা না থাকলে বিয়ের বাজারে পাত্রীর কদর এমনিতে কম। তারপর আবার নিলুপার এই সমস্যা।  এদিকে আমার অন্য দুই বোনও বিয়ের উপযুক্ত হয়ে উঠেছিল। যতোই দিন যাচ্ছিল বাবা আর মায়ের কপালে চিন্তার ভাজ ফুটে  উঠছিল। সব পাত্রই নিলুপা কে দেখে ফিরে যাচ্ছিল।  তারপর একদিন হটাত দুলু ভাইয়ের আবির্ভাব। ঘটক চুন্নু মিয়া এই সম্পর্ক নিয়ে আসে। দুলু ভাই ছিলেন খুব হ্যান্...