Posts

Showing posts with the label নীলার চিঠি

নীলার চিঠি

হাত দিয়ে নীলার চোখ জোড়া ধরে একটা দোলনায় এনে বসিয়ে দিল মুগ্ধ। নীলাকে বলল,  " আমি না বলা পর্যন্ত চোখ খুলবা না কিন্তু " পুরোপুরি রেডি হয়ে হাটু গেড়ে হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে মুগ্ধ নীলাকে চোখ খুলতে বলল। তাকিয়েই নীলা অবাক হয়ে গেল। দোলনা টা হলুদ গাঁদা আর গোলাপের লম্বা মালা গেঁথে  সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সাজানো। খোলা আকাশের নিচে পার্কের কিছু অংশ বেলুন, বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হলুদের ইভেন্টের মতো করে। নীলা একটা হলুদ শাড়ি পরে সুন্দর করে সেজেছে। চুলে বেনী, হাতে চুড়ি, কানে ফুলের গয়না। এগুলো সবকিছু অবশ্য কালকে সন্ধ্যায় মুগ্ধই কিনে পাঠিয়েছিল।মুগ্ধ নিজেও একটা হলুদ পাঞ্জাবি পরে এসেছে। "এজন্যই বোধহয় মুগ্ধ আমাকে এভাবে সেজে আসতে বলেছে" নীলা মনে মনে ভাবলো। ফুলগুলো হাতে ধরিয়ে দিয়ে মুগ্ধ নীলাকে বলল, -- তুমি বলেছিলে, তুমি আমাদের হলুদ সন্ধ্যায়    এইরকমই ফুলে সাজানো দোলনায় ফটোশুট    করতে চাও। ঠিক যেমনটা তুমি চেয়েছিলে    আমি সবটা করেছি নীলা। তুমি খুশি হয়েছো? কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলল মুগ্ধ। আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না ও। নীলা ও কেঁদে ফেলল। মুগ্ধ ওর চোখের পা...