সোনা এবং সংসার
দেবরের বিয়ে নিয়ে ভীষণ খুশি ছিলো সাঞ্জিদা৷ কিন্তু তার থেকে দিগুণ কষ্ট আর মন খারাপ হলো, যখন শুনলো বিয়েতে ঠিক করা তিন ভরি সোনার মধ্যে দুই ভরি সোনা তাকেই দিতে হবে। কোনো মেয়ে কখনোই চাইবে না নিজের বিয়ের সোনা অন্য কাউকে দিতে। আর আকদের আংটি তো কোনো ভাবেই চাইবে না দিতে। কিন্তু সাঞ্জিদার সাথে ঠিক তাই ঘটতে যাচ্ছে। বিয়েটা নিয়ে যতোটা আনন্দিত ছিলো সে, সোনার বিষয়টা শোনার পর থেকে এই বিয়ে নিয়েই বিন্দুমাত্র খুশি না এখন। শাশুড়ী নানান ভাবে তাকে বোঝাচ্ছেন, বউমা তোমার সোনাগুলো দিয়ে দাও। আরিফ (দেবর) তো ওর বউকে সোনা এমনিতেই দিবে। হয়তো কিছুটা দেরি হবে। সব ঠিক হওয়ার পর যদি এই সোনার জন্য বিয়েটা ভেঙে যায়, তাহলে আমাদের কতোটা সম্মান যাবে বুঝতে পারছো? এরকম অনেক কথাই কয়েক দিন ধরে শোনে আসছে সাঞ্জিদা। তার কান পঁচে গিয়েছে এসব শুনতে শুনতে। তার খুব ইচ্ছে হয় বলতে। "আম্মা আপনার মেয়েরও তো ৪ভরি সোনা আছে। তার কাছে চাচ্ছেন না কেন? চাইলে কী সে দিবে না তার ভাইয়ের বিয়েতে নিজের সোনাগুলো?" কিন্তু প্রশ্নগুলো মনের মধ্যেই রয়ে যায়। দুই ঠোঁটে তা কখনো ফোটাতে পারেনি। 'ঠোঁট' যা অকারণেও ফ...