Posts

Showing posts with the label পরিণতি

পরিণতি

চিরকুটের মধ্যে লেখা "আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মেয়ে হয়ে জন্মানোটাই পাপ ছিল।" সকালবেলা আম কুড়াতে এসে কাগজটি পেয়েছি। আমগাছে আটকে রাখা ছিল। আমারর কাছে এই হাতের লেখা পরিচিত মনে হচ্ছে। লেখা তো কোনো মেয়ের হওয়ার কথা নয়। কিন্তু কাগজে লেখা, "আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মেয়ে হয়ে জন্মানোটাই পাপ ছিল।" গত কয়েক বছরের ভিতর এই এলাকায় কেউ আত্মহত্যা করেনি। তাহলে মৃত্যুর কথা লিখা কেন কাগজটিতে?   কিশোর বয়সে আম, জাম কুড়াতে যাব এটাই স্বাভাবিক। আর আম কুড়াতে এসে এমন একটি কাগজ লিখা পাব ভাবতে পারিনি। আমার কেন যেন মনে হচ্ছে এর পিছনে নিশ্চয় রহস্য রয়েছে। ঘটনাটি আরিয়ান আর আপনকে জানানো দরকার। আরিয়ান, আপন, শ্রাবণ। আমরা তিন বন্ধু কোনো রহস্যের গন্ধ পেলেই সে রহস্যের জট খোলার চেষ্টা করি। আর সফল হওয়ার পর আনন্দের সীমা থাকে না।  শেষবার একটি রহস্য উম্মোচন করেছি মাসখানেক আগে। মনির কাকার ঘরের চালে না-কি রাতদুপুরে ভূতে ঢিল ছুঁড়ত। আমরা ভূত ধরার জন্য মনস্থির করলাম। আমি, আরিয়ান আর আপন মিলে রাত একটায় ঝোঁপে লুকিয়ে ছিলাম। একেকটা মশার কামড় মনে হয়েছে সুঁই ফোঁড়ানোর মতো। মোবাইলের আলো থাকা স্বত্বেও আমরা আলো নিভ...