Posts

Showing posts with the label দায়িত্ববোধ সমূহ

আমার দায়িত্ববোধ সমূহ

দায়িত্ববোধ বেড়েছে তবে ভালবাসাটা কমে নি। সকালে নিলুফা এসে একবার ডেকে দিয়ে গেছে। তখন থেকেই চোখ বন্ধ করে জেগে আছি। ভাবছি আজ সারাদিনে কি কি হতে পারে। আজ শুক্রবার, তার মানে আজ অফিসে যেতে হবে না। কিছু আত্মীয় আসার কথা আছে। বাবা মা, আমার এক বছর তিন মাসের ছোট মেয়েটাকে নিয়ে খেলছে। আর অন্যদিকে আমার স্ত্রী নিলুফা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত। আমার জন্য তার সময় কোথায়। এখন আবারও মনে হয় আমি একা। অন্য ছেলেদের মত আমি খুব একটা চালাক চতুর ছিলাম না। ছেলেদের সাথে ঠিকঠাক কথা হলেও মেয়েদের সামনে কেন জানি গুলিয়ে ফেলতাম নিজেকে। গুছিয়ে কথাও বলতে পারতাম না তাদের সামনে। তাই পড়াশুনা শেষ করে যখন চাকরী করছি তখন অব্দি প্রেম নামের শব্দটা আমার জিবনে যুক্ত হয়নি। এমনটা নয় যে কোন মেয়েকে ভাল লাগেনি। ভাল লেগেছে তবে তা কখনও প্রকাশ করা হয় নি। নিজেকে একলা কিভাবে উপভোগ করতে হয় এটা খুব ভালভাবেই শিখেছিলাম এই প্রেম না করার কারনে। অনেক বন্ধুই আমার প্রেম করত। আমাকে দেখিয়ে দেখিয়ে তার প্রেমিকের সাথে কথা বলত। আমাকে দেখিয়ে দেখিয়ে তারা ফোনেই নানান ভঙ্গিতে কথা বলত। আমি শুধুই হাসতাম এসব দেখে। যে মেয়েদের সাথে ভালভাবে কথাই বলতে পারে না, সে কি প...