মিষ্টি সম্পর্ক
এক স্ত্রী তার স্বামীকে পরীক্ষা করে দেখতে চাইলেন স্বামী তাকে কতটুকু ভালবাসে এবং তাকে ছাড়া বাঁচতে পারে কি না, .... তাই সে তার স্বামীর প্রতিক্রিয়া জানার জন্য একটা চিঠি লিখল - "দেখো আমি তোমার প্রতি এবং আমাদের লাইফ নিয়ে প্রচন্ড বিরক্ত। আমি আর তোমার সাথে থাকতে চাই না । আমি সারা জীবনের জন্য চলে গেলাম ।" স্ত্রী এই চিঠিটা লিখে টেবিলের উপর রাখল, এবং নিজে খাটের নিচে লুকিয়ে রইলো। সন্ধ্যার সময় স্বামী বাসায় আসল,আসার পরে স্বামী প্রথমে চিঠিটা হাতে নিয়ে পড়ল। তারপর কলম দিয়ে চিঠিতে একটা লাইন কি যেন লিখল। আবার চিঠিটা টেবিলের উপরে রেখে দিলো । একটু দুঃখ ভারাক্রান্ত থেকে কয়েক মিনিট পর,স্বামীর নীরবতা থেকে হঠাৎ খুব খুশি হলো । শিস বাজাতে লাগলো । গান ছেড়ে ধামাক নৃত্য শুরু করলো । তারপর টেলিফোন সেটটাকে বিছানার উপর আনল । আনার পর তার স্বামী তার কোনো এক বান্ধবীকে ফোন দিলো। ফোন করে বলছে, "আজ অটোম্যাটিক্যালিআমার লাইফ থেকে আমার আপদ দূর হয়েছে । ডার্লিং তুমি আমার জীবনে আগের মতই থাকবে । আমার স্ত্রী আমাদের মাঝে আর বাঁধা হয়ে থাকবে না । তুমি এনি টাইম আমার বাসায় চলে আসবে । বেবী, তোমাকে ছাড়া আমি বা...