Posts

প্রাপ্তির পরিশেষে

আমার বাবা আমাকে ত্যাজ্যপুত্র করেছিল দীশাকে বিয়ে করতে চেয়েছিলাম বলে। হাজারো বার মানুষের মুখে আমাকে শুনতে হয়েছে দীশা টাকার লোভে আমার সাথে সম্পর্কে জড়িয়েছে। আর দীশাকে শুনতে হয়েছে, ধনীর ছেলেরা শুধু প্রেম করে চলে যায়। বিয়ে করে না। কিন্তু আমরা জানতাম আমরা দুজন দুজনকে কতটা ভালোবাসি। বাড়ি ভর্তি মানুষের সামনে বাবা বলেছিল, " আমার টাকা ছাড়া তুমি এক পা ও চলতে পারবে না। বাইরের জীবন এত সহজ না। তুমি আজ ঐ ফকিন্নি মেয়ের জন্য আমার কথার অবাধ্য হচ্ছো। তাই আমি তোমার ফেরত আসার সব রাস্তা বন্ধ করে দিচ্ছি। আমার মৃত্যুর আগ পর্যন্ত তোমার পা যেন এই বাড়িতে না পড়ে। "  কথাটা শোনার পর এক মিনিটও আমি সেখানে দাঁড়াই নি। সম্পূর্ণ শূন্য হাতে বেরিয়ে এসেছিলাম।  সত্যিই বাইরের জীবন টা আমার জন্য সহজ ছিল না। বাবা মায়ের ভাষ্যমতে সোনার চামচ মুখে জন্মগ্রহন করেছিলাম আমি। ঘুম থেকে উঠে বেডসাইড টেবিলে চা কফি রেডি থাকতো। বাড়ি ভর্তি চাকর। মুখ দিয়ে হা করতেই সবকিছু চোখের সামনে হাজির। প্রাইভেট কারে ভার্সিটি যেতাম। ইচ্ছামতো দেশ বিদেশে ঘুরে বেড়াতাম। বাবার ব্যাংক ভর্তি টাকা ইচ্ছামতো উড়াতাম। কিন্তু জীবনটা হঠাৎ পাল্টে গেল কারো প্রেমে প...

হারাম_রিলেশন_থেকে_বিরত_থাকুন

Image
#হারাম_রিলেশন_থেকে_বিরত_থাকুন একটু ধৈর্য ধরে পড়ুন 💛🌿 আসসালামু আলাইকুম। বর্তমানে আমি এবং আমার ওয়াইফ দুইজনই সরকারি চাকরিজীবী। আমাদের তিন বছরের একজন ছেলে সন্তান রয়েছে।  আমার ওয়াইফ আমার থেকে এক বছরের ছোট। আমাদের প্রেমের বিয়ে ছিলো এবং তার ফ্যামিলি থেকে প্রথমদিকে সাপোর্ট না থাকলেও পরবর্তীতে দুই পরিবারের সম্মতিতেই বিবাহ সম্পন্ন হয়। এখানে তার অবদানই বেশি ছিলো কারণ সে আমাকে পাগলের মতো ভালোবাসতো। উল্লেখ্য বিয়ের সময়ে আমি বেকার ছিলাম যদিও আল্লাহর মেহেরবানীতে বিয়ের এক বছর পরই আমার ভালো চাকরি হয় এবং আমার ওয়াইফের কোলজুড়ে একজন ছেলে সন্তান আসে আলহামদুলিল্লাহ।  আমার ওয়াইফের স্বপ্ন ছিলো প্রতিষ্ঠিত হওয়া। আমি প্রথমে বারণ করলেও তার জেদের কাছে হার মেনে রাজি হই। তার রেজাল্ট ও অনেক ভালো এটাও একটা বড় কারণ।  আমার ওয়াইফ মেধাবী দরূণ সে খুব তাড়াতাড়ি ই সরকারি চাকরি পেয়ে যায়। তার প্রথম পোস্টিং হয় আমার থেকে প্রায় ৩০০ কিঃমিঃ দূরের একটি শহরে। আমার প্রথমে অনেক খারাপ লাগবে ওয়াইফ এবং সন্তানকে ওয়াইফের ইচ্ছে অনুযায়ী সেখানে পাঠাই।  আমাদের দিনগুলো খুব ভালোই চলছিলো। সে ছুটিতে আমার কাছে আসতো আর আ...

সর্তক_হওয়া_জরুরি

Image
#সর্তক_হওয়া_জরুরি...  আজ কুমিল্লা গিয়েছিলাম সার্টিফিকেট গুলো নেওয়ার জন্য।আসার সময় শাসনগাছা থেকে জনতা বাসে উঠি। আমি বাসে বসলে সচরাচর মহিলাদের পাশেই বসি বা খালি সিট পেলে সিঙ্গেল মহিলাদের পাশে বসতে বলি।আজকে ও তাই।আপুটা মেবি কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে উঠেছিল।ক্যান্টনমেন্ট এসে একজন মধ্যবয়সী লোক আর তার স্ত্রী বাসে উঠলো। অনেকে বাস থেকে নেমেছিল তাই বাসে লোকজন ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো যাই হোক,,উনি উনার স্ত্রীকে একজন মহিলার পাশে বসালেন।আর উনি আমাদের ঠিক পিছনের সিটে একজন পুরুষের সাথে বসলেন।লোকটা বাসে উঠার সাথে সাথে মোবাইলে কারো সাথে কথা বলছিলেন অশালীন ভাষায় খুব জোরে জোরে।ভাষাগুলো সিলেটি ভাষার মতো বিরক্ত লাগছিল এক সময়। আমার পাশে বসা আপুটা চুপচাপ ছিলেন।নিজের মতো কানে ইয়ারফোন গুজে গান শুনছিলেন শুরু থেকেই। হঠাৎ আপুর অস্থিরতা লক্ষ্য করলাম।জানালা থেকে মুখ ঘুরিয়ে জিজ্ঞাস করলাম আপু আপনার কোনো অসুবিধা হচ্ছে।আপু কিছু বললো না।একটু পর আমাকে ডেকে বলে,, আপু দেখেন না লোকটা কি করতে চাইছে?দেখলাম উনি পিছনের সিট থেকে আপুর সিটে নিচে দিয়ে হাত দিচ্ছে বার বার। আমি আপুকে বললাম একটু অপেক্ষা করুন।আগে...

আজ তার বিয়ে

Image
আজ তার বিয়ে! আলহামদুলিল্লাহ!  এক বছর আগে আমার বাসা থেকে তাকে বিয়ের প্রস্তাব দেয়া হয়েছিল! কিন্তু রাজি হয়নি! তখন অনেক আফসোস হয়েছিল! পছন্দের মানুষ কে হয়তো পাওয়া হবে না আর! আজকে তার বিয়ে কিন্তু সামান্য আফসোস ও হচ্ছে না! কারণ তার বাসায় গান-বাজনা, নাচানাচি, পর পুরুষ এসে হলুদ দিয়ে তাকে স্পর্শ করা সহ যত বাজে পন্থা সমাজে হয় সেই সবই হয়েছে! আস্তাগফিরুল্লাহ!  যখন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে হেদায়েত দিয়েছেন তখন থেকেই নিয়ত ছিল সমাজের রীতি নয়; রাসূল (সাঃ) সুন্নাহ মোতাবেক বিবাহ করবো! তাই আজ আর আফসোস নেই! আমার রব তাকে না পাওয়ার মধ্যেই কল্যাণ রেখেছেন! আলহামদুলিল্লাহ! আর আমার রব কখনোই অকল্যাণকর ফায়সালা করেন না! কখনো না! ওয়াল্লাহি, কখনোই না!

বিড়াল

 বাসর ঘরে আতিক নিজের বউকে একটি বিড়াল গিফট করে। নেহা অবাক হয়ে প্রশ্ন করল, আপনি আমাকে বিড়াল গিফট দিচ্ছেন? তাও বাসর রাতে। আতিক মিষ্টি হেসে হ্যাঁ বলল। নেহার খুব রাগ হল। কারণ বিড়ালকে একটুও পছন্দ করে না নেহা। ভীষণ ভয় পায় বিড়ালকে সে। আতিক বিয়ে করা বউয়ের রাগী চেহারার দিকে তাকিয়ে রহস্যজনক হাসি দিয়ে বলল, এই বিড়াল কিন্তু কোনো স্বাভাবিক বিড়াল না। নেহা রাগী চেহারা নিয়ে প্রশ্ন করলো, আপনি বিড়াল সরাবেন, আমার পছন্দ না বিড়াল। আতিক বিড়ালকে নিজের কোলে জড়িয়ে ধরলো। আর বলল, এই বিড়ালের বর্তমান মূল্য এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা। নেহা তিন কবুলে স্বামী বানানো পুরুষটির দিকে তাকালো। বাসর রাতে কেউ এমন করে? হ্যাঁ করে, সেটা তার স্বামীই। নেহা আর কিছু না ভেবে বলল, এই আপনি কী বলুন তো? এমন নাটক কেন করছেন? এই দেশি বিড়ালের দাম এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা? বোকা পেয়েছেন আমায়? আতিক মুচকি হেসে বলল। বিশ্বাস হলো না তো? যেদিন বিড়ালটা চুরি হবে সেদিন ঠিকই বুঝবে এর মূল্য। আমি হলাম তোমার স্বামী। অভিনয় পারি না বলে অপেক্ষা বইয়ের ইমনের বাবা হয়ে অভিনয়টা আর করা হয়ে উঠে নি আমার। নেহা এবার বিছানা থেকে উঠে দাঁড়ালো। খুব রাগ হচ্ছে তার, বাব...

বিমানসেনা হতে চাও???

Image
⁉️ বিমানসেনা হতে চাও???   জেনে নাও কিছু তথ্য।  ✅ যদি তোমার জিপিএ ৩.০০ থাকে এবং বয়স ২১-২৪ বছর এর মধ্যে থাকে তাহলে #এমটিওএফ ট্রেডে আবেদন করবে। ✅ যদি তোমার বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৩.৫০ এর উপরে থাকে,  উচ্চতা ৫'৬" থাকে তাহলে #টেকনিক্যাল ট্রেডে আবেদন করবে।  ✅ যদি তুমি বিজ্ঞান বিভাগ বাদে  অন্য দুই বিভাগের স্টুডেন্ট হও তাহলে #নন_টেকনিক্যাল ট্রেডে আবেদন করবে।  ✅ যদি তোমার উচ্চতা ৫'৯" হয় তাহলে প্রভোস্ট,  জিসি অথবা পিএফএন্ডডিআই ট্রেডে আবেদন করবে।  ✅ যদি তোমার আইটি সেক্টরে জ্ঞান বেশি থাকে তাহলে #আইটি_এ্যাসিস্টেন্ট ট্রেডে আবেদন করবে।  ✅ বিজ্ঞান বিভাগ থেকে তুমি যদি জীব বিজ্ঞান এ ভালো স্টুডেন্ট হও তাহলে #মেডিক্যাল_এ্যাসিস্টেন্ট ট্রেডে আবেদন করবে।  ⚠️ একটি অনুরোধ- বোকার মত সবাই টেকনিক্যাল ট্রেড বা নন টেকনিক্যাল ট্রেড এ আবেদন করবে না। তোমার যোগ্যতা অনুযায়ী ট্রেডে আবেদন করবে।  ☢️ মেয়েরা বিমানসেনা হতে চাইলে যে বিষয় গুলো লক্ষ্য রাখতে হবে।  ✅ ৫' উচ্চতা হলে এবং বিজ্ঞান বিভাগের হলে অবশ্যই মেডিকেল এ্যাসিস্টেন্ট পদে আবেদন করবে।  ✅ ৫'৩...

মূল্যায়ন

১ বছরের মুল্য বুঝতে চান?  তাকে জিজ্ঞেস করুন,  যে পরীক্ষায় পাশ করতে পারেনি..... ১ মাসের মুল্য বুঝতে চান?  তাকে জিজ্ঞেস করুন,  যে তার বেতন পায়নি..... ১ সাপ্তাহের মুল্য বুঝতে চান?  তাকে জিজ্ঞেস করুন,  যে হাসপাতালে ভর্তি ছিল..... ১ দিনের মুল্য বুঝতে চান?  তাকে জিজ্ঞেস করুন, যে রোজা রেখেছিল..... ১ ঘন্টার মুল্য বুঝতে চান?  তাকে জিজ্ঞেস করুন,  যে প্রিয়জনের অপেক্ষায় ছিল...... ১ মিনিটের মুল্য বুঝতে চান?  তাকে জিজ্ঞেস করুন,  যে ট্রেন মিস করেছিল...... ১ সেকেন্টের মুল্য বুঝতে চান?  তাকে জিজ্ঞেস করুন,  যে এক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেল.... ।