Posts

পিরিয়ড/মাসিক

Image
পৃথিবীর সব ছেলেরা একবার, মাত্র একবার যদি পিরিয়ডের ৩ দিনের যন্ত্রনা ভোগ করতো তাহলে নিত্যদিনের বেঁচে থাকা আর একটু অপমানের হাত থেকে রেহাই পেতো! যদি বুঝতো তলপেট চেপে ধরে শর...

আমার আপন মানুষ (পর্ব-৬)

Image
দুপুরে খাওয়ার পর একটু বিছানায় শুয়ে পড়ি। ঘুম আসেনা চোখে। শুধু টেনশন হচ্ছে আমার। আমি বুঝতে পারছি জীবনের বড় একটা ভুল পথে অগ্রসর হচ্ছি আমি। একটুপর নাঈমা আমার কাছে এসে বসলো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে বউ আমার। হঠাৎ মোবাইলটা বেজে উঠলো! রিসিভ করতেই ওপাশ থেকে বললো... -তাড়াতাড়ি মাঠে আসো। এই বলেই ফোন কেটে দিলো জুুঁই। আমি ফোন রেখে চেয়ে আছি নাঈমা এর মুখের দিকে। শত ব্যথা বুকে চেপে আমার মুখের পানে চেয়ে আছে মেয়েটা। আমি উঠে আলমাররির ড্রয়ার থেকে টাকা বের করলাম। প্যান্ট, শার্ট পড়ে বের হওয়ার জন্য নাঈমা এর সামনে আসলাম। অসহায়ের দৃষ্টিতে নাঈমা চেয়ে আছে আমার দিকে। -আমি যাচ্ছি। তুমি এদিকটা সামলে নিও নাঈমা। -হুম যাও। তবে নিজেকে দেখে রেখো। যেখানেই যাও চিন্তা, ভাবনা করে যেও। আর যতো তাড়াতাড়ি সম্ভব ফিরে এসো। ওনাকে নিয়েই এসো। আমি না হয় তোমার মা, বাবাকে ম্যানেজ করার চেষ্টা করবো। আর সব সময় ফোনে যোগাযোগ রেখো। কোন কিছু হলেই ফোন করবে আমায়... আমি ঠিকাছে? কথাগুলো একটানে বলে মেয়েটা চেয়ে আছে আমার দিকে। জানি কথাগুলো অনেক কষ্টে বলেছে। আমি ওর কাছে গিয়ে ওর থুতনিটা ধরে বললা...

আমার আপন মানুষ (পর্ব-৩)

Image
-কি খবর দুলাভাই? (ছোট শালী) -খবর জানতে টিভিতে চোখ রাখো। (আমি) -হা হা হা... সে খবর না আপনাদের খবর বলেন (বড় শালী) -আমাদের খবর তোমাদের আপুর মুখ থেকে শুনতে পাবে বাড়িতে গিয়ে। তবে খবর শুইনা আবার তোমরা দুই বোন আমারে মারতে আইসো না। আমার কথা শুনে হাসছে শালীরা, সাথে বউও। আমি চেয়ে দেখছি বউয়ের সেই অসাধারণ হাসি। হাসিতে নেই কোন অভিমান, নেই কোন অভিযোগ। যেন আমি ওকে হাসি খুশিতেই রেখেছি। অথচ মেয়েটিকে স্বামীর অধিকারটাই দেইনি আমি। এইদিকে মেয়েপক্ষের লোক এক এক করে সবাই ঘরে আসছে তাদের মেয়ে ও জামাইকে দেখতে। আমিও ভদ্র মানুষের মতো চুপ করে দুই শালীর মাঝখানে বসে আছি। আর নাঈমা সবাইকে চেয়ার টেনে বসতে দিচ্ছে। ছোট শালীটা আমার কানের কাছে মুখ নিয়ে ছোট ছোট শব্দে আমাদের রাতের ব্যপারে জানতে চাইতেছে। আর বড় শালিটা ওর মুখ বুঝে হাসছে আর ছোট বোনকে চিমটি কেটে বলতেছে চুপ করবি? আমিও এতো মানুষের সামনে ওদের এমন কানাকানিতে লজ্জা পাচ্ছি। হঠাৎ বাইরে থেকে শুনতে পেলাম খাবার টেবিলে বসতে বলছে সবাইকে। সবাই চলে গেল খাওয়ার জন্য। আমার শালী দুইটা হাত ধরে আমায় নিয়ে যেতে চাইলেও বল্লাম যাও তোমরা ...

আমার আপন মানুষ (পর্ব-৭/শেষ)

Image
-কি বলবেন আব্বা বলেন? (আমি) -তুমি কি বুঝতে পেরেছো কিছু? (বাবা) -হ্যাঁ, আমার কিডনি নষ্ট হয়নি। এটা আপনার নাটক ছিলো জুঁইয়ের আসল রুপটা প্রকাশ পাওয়ার জন্য তাইনা আব্বা? -হ্যাঁ, তবে আ...

আমার আপন মানুষ

Image
নতুন বউ বাসর ঘরে বসে আছে। আমি দরজা আটকে খাটে গিয়ে বসলাম। কি করবো বুঝতে পারছি না অবশেষে খাট থেকে একটা চাদর নিয়ে মেঝেতে শুয়ে পড়লাম। এমন হুট করে বিয়ে মেনে নিতে আমার কষ্ট হচ্ছে। আমাকে না জানিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করেছে আমার পরিবার। বিয়ের ৩ দিন আগে আমায় দেখতে পাঠাতে চেয়েছিল মেয়ের বাড়ি। আমি কষ্টভরা কন্ঠে বলে দিয়েছিলাম বিয়ের দিন তারিখ ঠিক করার আগেই যখন "আমাকে মেয়ে দেখানোর প্রয়োজন মনে করোনি" এখন আর দেখে কি লাভ? অবশেষে বাধ্যতামূলক বিয়েটা করে ফেললাম। আমি অপরদিকে মাথা দিয়ে শুয়ে রয়েছি মেঝেতে। প্রায় ঘন্টাখানেক অতিবাহিত হয়ে গেছে। আমি তিনটা সিগারেট শেষ করে আরেকটা ধরিয়েছি। সাধারনত আমি সিগারেট খাইনা। বন্ধুদের পাল্লায় পড়ে মাঝে মধ্যে ২/১ টা খাই। কিন্তু আজ বাসর ঘরে ঢোকার আগেই নানান চিন্তা ভাবনা মাথার উপর এসে ভর করেছে। যার জন্য এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে ঢুকেছি। এই সিগারেটে কয়েকটা টান দিতেই মনে হলো আমার বিয়ে করা বউটা খাট থেকে নামছে! কারন পায়ের নুপুরের শব্দ পাচ্ছি। আমি আগের মতোই চুপ করে শুয়ে আছি। হঠাৎ সে এসে আমার পাশে বসলো মেঝেতে। আমার ...

আমার আপন মানুষ (পর্ব-২)

Image
পুকুর পাড় থেকে তাড়াতাড়ি বাড়িতে গেলাম। বাড়িতে অনেক মানুষ। অনেক আত্মীয় স্বজন। এদের মধ্যে থেকে কে ফোন করলো বুঝতে পারছি না। আমি সোজা আমার রুমে ঢুকলাম। ফোনটা হাতে নি...

আমার আপন মানুষ (পর্ব-৪)

Image
মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে যায় কারো ফুপিয়ে কান্নার শব্দে! তাকিয়ে দেখি বউ নাঈমা পাশে নেই আমার লাফ দিয়ে উঠে দেখি মেঝেতে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে মোনাজাতে বসে কাঁদছে মেয়েটা! এই দৃশ্য দেখে অজানা কোন এক মায়ায় পড়ে গেলাম আমি। ওর কান্না দেখে বুকের মধ্যে একটা কষ্ট নামক ঝড় বইছে আমার। আমি কোন ভুল করছি না তো? এই নিষ্পাপ মেয়েটার কি দোষ? সে তো আমায় কখনো বলেনি আমায় বিয়ে করো। সে তো জোর করে আমায় বিয়ে করেনি। অন্য সবার মতো তারও তো স্বামীর ভালোবাসা পাওয়ার আশা ছিলো।  সেই আশাটাকে তছনছ করে দিচ্ছি না তো আমি? এসব ভাবতে ভাবতে চোখের কোনে পানি জমে গেছে আমার। আমি কি করবো এই মুহুর্তে? কোন পথ বেছে নেবো? ওর মোনাজাত শেষ হওয়া লক্ষ করে চোখ দ্রুত মুছে স্বাভাবিক ভাবে শুয়ে পড়লাম। ঘুমের ভান করে শুয়ে আছি। তাড়াহুড়া করে শুতে গিয়ে অপরদিকে মুখ না করে বউয়ের দিকেই মুখ করে শুয়েছি। নাঈমা একটুপর এসে খাটে উঠলো। কিছুক্ষন যাবার পর অনুভব করলাম ও একটা হালকা চাদর আমার শরীরের উপর দিলো। এরপর আমার কপালে একটা চুমো দিয়ে বুকের মাঝে জড়িয়ে নিলো আমায়। আমার নিঃশ্বাস ঘন হয়ে আসছে। বুকের ভিতর ধুক ধুক করছে অজানা কোন এ...