অতঃপর পকেটমার এর গল্প
অফিস থেকে বের হয়ে রিকসার জন্য অপেক্ষা করছিলো হৃদয়। প্রায় ৩০ মিনিট অপেক্ষা করার পর একটা রিকসা পেলো। মামা নিউমার্কেট যাবেন (হৃদয়) হুম মামা যামু,ভাড়া কিন্তু ত্রিশ টাকা দেওন লাগবো(রিকসাওয়াল া) আচ্ছা ঠিক আছে চলেন (হৃদয়) রিকসা যেই চলতে শুরু করবে ঠিক তখনি। মিষ্টি একটি শব্দ ভেসে আাসে বাঁ দিক থেকে। ফিরে তাকায় হৃদয়।একটি মেয়ে দাড়ীয়ে আছে, পরনে মেরুন রঙের টি-শার্ট,কালো টাইটস,হাইহিল জুতো। চুল গুলো ছোট পেছনে ঘাড়ের ওপর ফুলে আছে। দিকে ও কপালের ওপর গোলাকার জুলে আছে। কাদে জুলানো গ্রামীন চটের ওপর নকশা করা একটি ব্যাগ। মেয়েটি বেশ লম্বা, গলার বাক দেখার মত,শরীরের সবকটি মোড়ে ফুটে আছে উদ্ধত ভঙ্গিমা। ভাইয়া, আপনি কোনদিকে যাবেন? (মেয়েটি) নাড়া খেলো হৃদয়। উত্তর দেওয়া দরকার অথচ শব্দ নেই মুখে। বোকার মতো তাকিয়ে আছে কেবল। অনুমতি ছাড়া মেয়েটি ত্বরিত গতিতে উঠে এসেছে রিকসায়। অনেকটা হুমরি খেয়ে পরেছে হৃদয়ের ওপর। রিকসা চলতে শুরু করেছে। স্যরি ভাইয়া,এছাড়া কোন উপায় ছিলো না,অনেকক্ষন দাড়িয়ে ছিলাম,রিকসা,সিএ নজি,অটো কিছুই পাচ্ছিলাম না অথচ আমাকে এদিকে যেতেই হবে খুব জরুরী, কিছু মনে করেননি তো(মেয়েটি) ইটস ওকে। মনে করার কিছু নেই (হৃদয়) ...