আত্মসংশোধন
সারি সারি লাশের মধ্যে স্বামীর লাশটা খুঁজছে কণিকা। আজকের দিনেও তার চোখে পানি নেই, কষ্ট নেই। কিছুক্ষণ আগেই ভয়াবহ বাস দুর্ঘটনা হয়েছে। ফোন করে কণিকাকে কেউ জানিয়েছে তার স্বামী সাজিদ নাকি বাস দুর্ঘটনায় মারা গেছে তাই সে হাসপাতালে এসেছে। লাশগুলোর এত ক্ষতবিক্ষত বিশ্রী অবস্থা যে চেনা মুশকিল। কণিকা মনে মনে ভাবছে, " ইস ! আমার টাকার মেশিনটা নষ্ট হয়ে গেল"। একটা মানুষের মাথায় এত নির্মম চিন্তা কিভাবে আসতে পারে যার স্বামীর কিছুক্ষণ আগে দুর্ঘটনা হয়েছে। সম্ভাব্য যে সে মারা গেছে। আজ সকালে অফিসের জন্য বাড়ি থেকে বের হওয়ার আগেও সাজিদের সাথে ঝগড়া হয়েছে কণিকার। সেটা অবশ্য টাকা নিয়েই। সবসময় কণিকা টাকা টাকা করে। সাজিদ একটা প্রাইভেট ফার্মে ভালো মানের চাকরি করে কিন্তু কণিকার এত বেশি টাকার প্রয়োজন হয় যে সে চাহিদা পূরণ করে উঠতে পারছে না। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে লাশ না পেয়ে কণিকা ক্লান্ত হয়ে বাড়ি ফিরে গেল। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে সে ভাবছে, " বাড়ির লোককে কি জানাবো যে তাদের জামাই মারা গেছে? সাজিদের ফ্যামিলিকে কি জানানো উচিত? তারা তো শুনলে অনেক কষ্ট পাবে। তাদের তো ...