Posts

Showing posts with the label ফাল্গুনের পলাশ ফুলের গল্প

ফাল্গুনের পলাশ ফুল

Image
পলাশ ফুলের ছবি ফাল্গুনের পলাশ ফুল ইদানিং রূপালিকে প্রায়ই লাল শাড়িতে দেখতে ইচ্ছে হয় মাযেদের, রূপালির চেহারাতে কেমন জেনো একটা বউ বউ ভাব খুজে ফেরে মাযেদ। অনেক কথা বলতে গিয়েও আর বলা হয়না। বছর চারেক হয়ে গেছে যখন দুজন একই সাথে পড়ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে।  প্রায় বিকেলে দুজন এক সাথে বের হতো।  এভাবে প্রায় পুরো ঢাকা শহরটা যেনো রূপালি আর মাযেদের চিরো চেনা হয়ে উঠেছিলো। দুজন দুজনকে ভালোবেসে ফেলেছিলো কি-না কে যানে? কখনো কেউ কাওকে বলেনি। তবুও একটা দিন না দেখলে দুজনেরই বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেতো। একদিন তো মাযেদ প্রায়ই কেঁদেই ফেললো।  যখন রূপালী বলল, বাবা আমার বিয়ে দেবে বলে ঠিক করেছে। ছেলেপক্ষ দেখেও গেছে। তাদের অনেক পছন্দ হয়েছে আমাকে। কোলকাতাতে নিজেস্ব ৩টে বাড়ি আছে। দেশের পরিস্থিতি ভালো হলেই বিয়ে। - আমায় ছেড়ে কোলকাতায় চলে যাবি রুপা? কষ্ট হবেনা তোর? - সে না হয় দু চারদিন হবে। ভুলে যাবো একদিন সব।   আর কিছু বলতে গিয়েও থেমে যায় মাযেদ, মাযেদ বুঝতে পারে আর কিছু বলে লাভ নেই। সব পাখিরই ওড়ার স্বাধীনতা আছে। তেমনই রূপালীর ও আছে। মাযেদের চোখে হটাৎই বিন্দু বিন্দু পানি এসে খেলা করে। ঝরে পড়ার আ...