🔘শবে বরাত এর ফজিলত ও আমল🔘
🔘শবে বরাত এর ফজিলত ও আমল🔘 💠ফজিলত💠 শবে বরার অর্থ হচ্ছে মুক্তির রাত।কারন এ রাতে আল্লাহ তাআলা তার অগনিত বান্দাকে ক্ষমা করে দেন। হযরত আয়েশা (রাঃ) হতে বর্নিত, রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, "এই রাতে আল্লাহ ভেড়া বকরীর পশমের সংখ্যার পরিমাণ গুনাহগারকে ক্ষমা করে দেন।(তিরমিজি -৭৩৯) হযরত আলী (রা.) থেকে বর্ণিত, "নবী করিম (সা.) বলেছেন, ১৪ শাবান দিবাগত রাত যখন আসে, তখন তোমরা এ রাতটি ইবাদত-বন্দেগিতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো; কেননা, এদিন সূর্যাস্তের পর আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন; কোনো ক্ষমাপ্রার্থী আছ কি? আমি ক্ষমা করব; কোনো রিজিকপ্রার্থী আছ কি? আমি রিজিক দেব; আছ কি কোনো বিপদগ্রস্ত? আমি উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন।" (ইবনে মাজাহ, হাদিস: ১৩৮৪)। 💠আমল💠 ১.শবে বরাতে নির্দিষ্ট পরিমাণ নামাজের কথা কুরআন এবং হাদিসে উল্লেখ নেই। এশার নামাজের পর নির্জনে (বাসায় নফল নামাজ পড়া উত্তম) দুই রাকাআত করে নফল নামাজ পড়তে থাকবেন।কত রাকাআত পড়লেন তা মুখ্য নয় বরং কতটা মনযোগ ও দীর্ঘ করলেন সেটাই মুখ্য বিষয়। ...