Posts

Showing posts with the label

আমার আপন মানুষ (পর্ব-৪)

Image
মাঝ রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে যায় কারো ফুপিয়ে কান্নার শব্দে! তাকিয়ে দেখি বউ নাঈমা পাশে নেই আমার লাফ দিয়ে উঠে দেখি মেঝেতে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে মোনাজাতে বসে কাঁদছে মেয়েটা! এই দৃশ্য দেখে অজানা কোন এক মায়ায় পড়ে গেলাম আমি। ওর কান্না দেখে বুকের মধ্যে একটা কষ্ট নামক ঝড় বইছে আমার। আমি কোন ভুল করছি না তো? এই নিষ্পাপ মেয়েটার কি দোষ? সে তো আমায় কখনো বলেনি আমায় বিয়ে করো। সে তো জোর করে আমায় বিয়ে করেনি। অন্য সবার মতো তারও তো স্বামীর ভালোবাসা পাওয়ার আশা ছিলো।  সেই আশাটাকে তছনছ করে দিচ্ছি না তো আমি? এসব ভাবতে ভাবতে চোখের কোনে পানি জমে গেছে আমার। আমি কি করবো এই মুহুর্তে? কোন পথ বেছে নেবো? ওর মোনাজাত শেষ হওয়া লক্ষ করে চোখ দ্রুত মুছে স্বাভাবিক ভাবে শুয়ে পড়লাম। ঘুমের ভান করে শুয়ে আছি। তাড়াহুড়া করে শুতে গিয়ে অপরদিকে মুখ না করে বউয়ের দিকেই মুখ করে শুয়েছি। নাঈমা একটুপর এসে খাটে উঠলো। কিছুক্ষন যাবার পর অনুভব করলাম ও একটা হালকা চাদর আমার শরীরের উপর দিলো। এরপর আমার কপালে একটা চুমো দিয়ে বুকের মাঝে জড়িয়ে নিলো আমায়। আমার নিঃশ্বাস ঘন হয়ে আসছে। বুকের ভিতর ধুক ধুক করছে অজানা কোন এ...