ভার্জিন
।..আপনি কি ভার্জিন? বাসর রাতে সদ্য বিবাহিত স্বামীর মুখে এমন কথা শুনে ইতস্তত হয়ে যায় রিয়া। তার মুখে কোনোই কথা নেই। ঘৃনার্থ চাহুনিতে শুধু একবার তাকালো তার স্বামীর দিকে। মাথাটা সাথে সাথে নামিয়ে নিল। বাসর রাতে তার স্বামীর প্রথম প্রশ্নটা যে এমন হবে তা সে কখনো কল্পনাও করতে পারেনি। রিয়াকে চুপ থাকতে দেখে রিয়াদ(রিয়ার স্বামী)আবার বলে উঠলো: ।.. না মানে আজকালকের মেয়েরা তো বিয়ের আগেই বয়ফ্রেন্ডের সাথে রুমডেটে গিয়ে রুম কাপায়।একের পর এক বয়ফ্রেন্ড আসছে যাচ্ছে।কত জনের সাথে যে রুমে উঠলো তার হিসাবই হয়ত নেই তাদের কাছে। তাই কথাটা জিজ্ঞেস করলাম।তুমি সতী তো? স্বামীর মুখে এমন কথা শুনে চোখের কোণে পানি চলে আসলো তার।এমন একটা নিচ মানসিকতার মানুষের সাথে তার বিয়ে হবে সে কখনোই ভাবতে পারেনি।এই হীন মানুষটার সাথেই তার সারাজীবন থাকতে হবে কথাটা ভাবতেই তার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। রিয়াকে চুপ থাকতে দেখে রিয়াদ আবার বলে উঠলো.. ।.. কিছু বলছো না যে?নাকি তুমিও বিয়ের আগেই বয়ফ্রেন্ডের কাছে নিজের সতীত্ব বিলিয়ে দিয়েছ? কথাটা শোনা মাত্রই রিয়ার মাথায় রক্ত উঠে গেল। কিন্তু নিজেকে সংযত করে বললো.. ।.. আ...