পরিকল্পিত বিয়ে
"ওকে ধর্ষন তো দূরের কথা ছুঁয়েও দেখিনি আমি!" রাগে আক্রোশে চিৎকার করে বললাম আমি। কিন্তু কেউ বিশ্বাস করছে না আমার কথা। মেয়েটা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে মুচকি মুচকি হাসছে। কাজী সাহেব বিয়ে পড়াচ্ছেন। আমি কি করবো কিছুই বুঝতে পারছি না। পালনোর পথ নেই। এ কোথায় এসে ফেঁসে গেলাম! নিজের উপর ভীষণ রাগ হচ্ছে। পাশের রুম থেকে আম্মার কান্নার আওয়াজ পাচ্ছি। আম্মা কল্পনাও করতে পারছে না, আমি এমন ঘৃণিত একটা কাজ করতে পারি! যে ছেলে বাসায় মেয়ে আত্মীয় আসলে হাটু কাঁপে। বাসা থেকে পালিয়ে যায়। কোনো মেয়ের দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় না। সবসময় নজর হেফাজত করে চলে। সে ছেলে অন্যের বাসায় ঢুকে যেনা করে কি করে! আম্মার কান্নার আওয়াজ শুনে আমারও খুব কান্না পাচ্ছে। মেয়ের বাবার গুন্ডা প্রকৃতির লোকজনেরা আমার হাত চেপে ধরে বসে আছে। কাজি সাহেব বার বার বলেই যাচ্ছে - - "বলো বাবা কবুল।" কবুলের নিকুচি করি। দাঁতে দাঁত চেপে মনে মনে বলে উঠলাম আমি। আমার এমন মেয়েকে বিয়ে করার কোনো ইচ্ছেই নেই। একে তো বেপর্দা নির্লজ্জ, উপরন্তু উদ্ভট টাইপের। কেমন যেন ছেলে ছেলে ভাব! এমন দ্বীনহীন মেয়েকে বিয়ে করার থেকে তো ক...