তোমার অপেক্ষায়
নিহিন মুখটা কালো করে আমার দিকে তাকিয়ে আছে আর একটু একটু করে রাগে ফুসতে লাগলো ।কি কারনে সে এমন করছে তা আমি মোটেও জানি না ।অবশ্য জানার জন্য জিজ্ঞাস ও করলাম না,কেননা সে এমনি কিছুক্ষন পর বলা শুরু করবে ।তার রাগি মুখটা দেখে সিগারেট খেতে বেশ লাগে বলে আমি একটা সিগারেট ধরালাম আর লম্বা একটা টান দেওয়ার পর পর ই সে বলতে শুরু করলো । - তুমার জন্য আম্মু আমায় সন্দেহ করছে,ওনি মনে করে যে আমি ও সিগারেট খাই । - কেনো! আমি আবার কি করলাম ? - কেন মানে! তুমি বার বার আমার ব্যাগ এ কেন সিকারেট এর প্যাক রাখো হু। তোমার কি পকেট নাই ? - আছে অবশ্যই ।তুমি খাওনা তাই রাখি । - এখন আমি আম্মুর সামনে কিবাবে মুখ দেখাবো? - মুখ না দেখাতে চাইলে মুখে কাপড় বেধে রাখবা।নয়তো আন্টির পিছন পিছন থাকবে তাহলেই তো হলো । - উফ ইমু অসহ্য - সত্যিই তুমাদের বাড়ির দাড়োয়ান টা অসহ্য! - হে আল্লাহ আমি কার সাথে কি বলি? - আমার সাথেই তো বলছো। - হুহ।(রাগি মুড নিয়ে) - সিগারেট এর প্যাক টা দিবা?? - নে নে তোর সিগারেট ।সিগারেট নিয়ে আমায় উদ্ধার করো । - তুমি কি কোথাও আটকে গেছ যে নাকি উদ্ধার করবো ? - হে আমার আল্ল...