Posts

Showing posts with the label ফিরে আসুন দ্বীনের পথে

ফিরে আসুন দ্বীনের পথে

কি ভাবছেন? কি করছেন? অতীত-বর্তমান-ভবিষ্যৎ নিয়ে ভাবছেন? চিন্তিত? অতীত এবং ভবিষ্যৎ ভাবতে ভাবতে মানুষ তার বর্তমান সময়টা নষ্ট করে, বর্তমান সময়টা এসব ভাবতে ভাবতেই চোখের পলকে হারিয়ে যায়! এত শত না ভেবে তাসবীহ পাঠ করুন, কুরআন পড়ুন, সালাত আদায় করুন, আল্লাহর সৃষ্টিজগত নিয়ে ভাবুন, আপনার এসকল বর্তমান সময়ের নেক আমল-কাজগুলোই আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারবে ইন শা আল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকুন,  আস্তাগফিরুল্লাহ পড়তে থাকুন যতবার পারেন, সুবাহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়তে পারেন ( যতবার ইচ্ছা কিংবা নির্দিষ্ট সংখ্যায়ও পড়তে পারেন), দুরুদ শরীফ পড়তে পারেন ( যত খুশি), সূরা ইখলাস অন্তত ৩ বার পড়তে পারেন। অথবা, ১০ বার দুরুদ বা ১০ বার করে সূরা ইখলাস ও পড়তে পারেন। আর যদি সময় থাকে তাহলে সবই পড়ুন। আল্লাহ তা'য়ালা আপনার সকল ক্ষুদ্রাতিক্ষুদ্র আমল দেখছেন, শুনছেন, জানেন। আর এসব কিছু আপনি অনেক বৃহদাকারে পরকালে ফেরত পাবেন ইন শা আল্লাহ। আল্লাহ ﷻ বলেছেন, তোমরা তোমাদের নিজেদের জন্য ভাল যা কিছু অগ্রিম পাঠাবে তোমরা তা পাবে আল্লাহর কাছে। তা উৎকৃষ্টতর এবং পুরস্কার হিসেবে মহত্তর। আর তোমরা ক্ষমা প্রার্...