পাঁচ মিনিটে সতেজ চেহারা পাওয়ার কৌশল! (ইরোটি২৪)
পাঁচ মিনিটে সতেজ চেহারা পাওয়ার কৌশল এখানে দেওয়া হল। . মুখে গোলাপজল স্প্রে করুন: গোলাপ জলে আছে আর্দ্রতা ও উজ্জ্বলতা ফিরিয়ে দেওয়ার উপাদান। গোলাপ জলে একটি তুলার বল ডুবিয়ে তা মুখে লাগান। এতে ত্বক তাৎক্ষণিকভাবে সতেজ হবে। এছাড়াও গোলাপ জলের সুগন্ধ আপনার মন ভালো রাখবে ও সারাদিনের ক্লান্তি দূর করবে। মধুর ফেইস প্যাক: মধুতে ভিটামিন ‘বি’ এবং ‘সি’ রয়েছে যা ত্বক সতেজ রাখে। ত্বকের ক্লান্তি দূর করতে কয়েক ফোঁটা মধু ও ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। অল্প সময়ে সতেজতা ফিরিয়ে আনতে টক দই ও মধু দিয়ে প্যাক তৈরি করে পাঁচ মিনিট মুখে লাগিয়ে রেখে ধুয়ে নিন। লেবুসমৃদ্ধ ফেইসওয়াশ ব্যবহার করুন: বেশিরভাগ লেবুযুক্ত ফেইসওয়াশে শক্তিশালী ও সতেজকারী উপাদান থাকে। এর টক গন্ধ আপনাকে তাৎক্ষণিকভাবে সতেজ অনুভব দিতে এবং ত্বক গভীর থেকে পরিষ্কার করতে সাহায্য করে। পেট্রোলিয়াম জেলি: এই উপাদান চেহারায় সঙ্গে সঙ্গে উজ্জ্বলভাব আনতে সাহায্য করে। চেহারায় শিশিরের উজ্জ্বলতা ফুটিয়ে তুলতে চোখের পাপড়ির উপরে এবং গালের হাড় বরাবর পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। মাস্কারা ব্যবহার: চোখের নিচে ট্রান্সপারেন্ট লাইনার ব্যবহার করুন। পাপড়িতে এসেন্সিয়া...