Posts

Showing posts with the label ভালবাসা দিবস।

ভালবাসা দিবস।

আত্মহত্যা করে মারা গেলো অরু। আমার কানে খবরটা আসতেই, যেনো আকাশটা ভেঙে পরলো আমার উপর। আমি ছুটে গেলাম অরুদের বাড়িতে। সবাই অরুর মরা মুখ দেখছে। আমি পৌঁছাতে সময় লেগে গেলো ১ঘন্টার মতো। আমাকে দেখে অরুর মা আরো বেশি কান্না করতে থাকলো। আমি কি বলে তাকে সান্ত্বনা দিবো জানি না । আমার চোঁখ বেয়ে পানি ঝরছে।  পুলিশ অফিসার বলল,"আপনি রানা সাহেব? " " জি, বলেন" "অরু মারা যাওয়ার সময় এটা লিখে রাখছে দেখেন।" আমি কাগজটা হাতে নিলাম তাতে লেখা"আমার মৃত্যুর জন্যে কেউ দ্বায়ী না। আর রানা তুমি আমাকে মাফ করে দিও। তোমার সব স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য। নতুন করে জীবন শুরু করো "  ইতি  ইসরাত জাহান অরু আমার চোঁখ দিয়ে পানি আরো বেশি করে পরতে শুরু করলো। কাগজটা পড়ে।  পুলিশ বললো, "রানা সাহেব, আপনি আমাদের সাথে থানায় যেতে হবে। লাশটা এখন আমরা হাসপাতালে পাঠাবো আর ময়নাতদন্ত করবো। লাশের রিপোর্ট করা হলে  লাশ নিয়ে আসবেন আপনি। " -আচ্ছা চলেন।  পুলিশ সাথে অরুর লাশ নিয়ে চলে গেলাম হাসপাতালে। লাশটা দিয়েই আমরা চলে গেলাম থানায়। কিছুক্ষন পরই রিপোর্ট আসলে, লাশ নিয়ে বাড়ি ফিরতে হবে আমাকেই।  "রানা সাহ...