প্রবাসী_জীবন
#অনুগল্প গভীর রাত প্রায় দু'টো বাজতে চললো তখনি কানের কাছে রিতুর ফোনটি কেঁপে কেঁপে বেজে ওঠে! ফোনের রিংটোনের আওয়াজ কানে যেতেই রিতুর ঘুম ভেঙে যায়! ঘুমঘুম চোখে ফোনের স্ক্রিনে রাজীব লেখা দেখে এক নিমিষেই ঘুম খানি ওড়াল দেয় চোখ থেকে! বুকের মধ্যে অজানা ভ-য় গ্রাস করে ওঠে রিতুর! মানুষটা এতো রাত্রে কল করেছে কোনো কিছু হলো না তো? সে তো এখন নাইট ডিউটি করছে তাহলে ডিউটির মধ্যে এতো রাত্রে ফোন কেনো? মাথায় এসব চিন্তা ভাবনা নিয়ে ফোন রিসিভ করতেই রাজীব বলে ওঠলো,,,, -"ঘুমিয়ে গেছিলিরে বউ? এতো রাইতের বেলা তোরে ফোন দিয়া ডিস্টাব করলাম ক্যান?" রাজীবের গলার আওয়াজ শুনে রিতু বললো, -"না গো ডিস্টাবের কথা কি কও? তুমি আমাগো লাইগা এই পরিবার আত্মীয় স্বজন সব ছাইড়া সেই সুদুর বিলেতে পাড়ি জমাইছো তুমি যদি ফোন দেও ডিস্টাব হইতে পারি বুঝি? এতো ক-ষ্ট করো আমাগো লাইগা আর আমি এই দেশে বইয়া তোমার লগে দুইখান কথা কইতে পারমু না বুঝি? এইডা কি কোনোদিনও হয় কওতো?" -"আরে বউ তুই তো জানোসই অহন আমার নাইট ডিউটি চলতাছে রাত্রেবেলা ডিউটি করতে গেলে ঘুমে চোখ দুইখান বুইজা আহে কিন্তু তাও করতে হয়। কি করমু ক? মালিকে তো রাইতের...