এক্সিডেন্টাল মিট
অনেকক্ষণ দাঁড়িয়ে রাখার পর ছুটতে ছুটতে এসে নিধির সামনে দাঁড়ালাম। - কিরে তোর এত্ত লেট কেন? - আর বলিস না, আমি ভুলে অ্যালার্ম অফ করে রাখছি, উঠতে লেট হয়ে গেছে। - আচ্ছা চল তাড়াতাড়ি, সেকেন্ড পিরিয়ডে আমার এক্সাম আছে। নিধি আমার সমস্ত বাহানা টলারেট করার একমাত্র সঙ্গী, আমার বেস্ট ফ্রেন্ড। আমরা আলাদা ডিপার্টমেন্টে পড়লেও একসাথেই যাই রোজ। একটা অটোতে উঠে আমরা রওনা দিলাম ক্লাসের উদ্দেশ্য। অটো থেকে নামতেই ছোটখাটো একটা জটলা দেখলাম। সামনে এগিয়ে গিয়ে আন্দাজ করলাম একটা লোক সেন্সলেস হয়ে পড়ে গেছে। লোকজন উনার জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। আমি একটু এগিয়ে যেতেই, নিধি বললো, দোস্ত অনেক লেট এমনিতেই, ঐখানে আর না যাই। ওর কথা শুনে পাশ কাটিয়েই যাচ্ছিলাম, হঠাৎ খানিকটা পরিচিত কিছু আমার ব্রেন ক্যাচ করে ফেলছে। আমি দুই-পা পিছিয়ে যা দেখলাম, তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ওইখানকার লোকগুলোকে বললাম, 'উনাকে আমি চিনি, প্লিজ উনাকে হসপিটালে নিয়ে যেতে আমাকে একটু হেল্প করেন'। করোনার সময়। মানুষও ভয় পাচ্ছে। তারপরেও একজন লোক বেশ সাহস করে হেল্প করলো। নিধি আর ঐ লোকটাকে ন...