বিয়ে নিয়ে প্রতিটি মেয়েদের এবং ছেলেদের অনেক স্বপ্ন থাকে।
#বিয়ে বিয়ে নিয়ে প্রতিটি মেয়েদের এবং ছেলেদের অনেক স্বপ্ন থাকে। . জামাই কেমন হবে, বিয়ের অনুষ্ঠানে কিভাবে সাজবে, বিয়ের পর একসাথে তাহাজ্জুদ পড়বে, ফজরের নামাজের জন্য ডেকে তুলবে, আরও নিশ্চয়ই এমন অনেক স্বপ্ন থাকে, তবে বিয়ে নিয়ে সবারই স্বপ্ন থাকে। . বিয়ে নিয়ে যখন মেয়েরা স্বপ্ন দেখে তখন তারা সুখের স্বপ্নই দেখে । . . বিয়ের পরবর্তীতে যে পরীক্ষা আসবে তার কথা কেও ভাবেনা। ভালো খারাপ মিলিয়েই মানুষ, কিন্তু সে যখন সব সুখের স্বপ্ন নিয়ে শশুড় বাড়িতে যায় তখন আল্লাহর পরীক্ষা আসলে সেটাকে মোকাবেলা করার প্রস্তুতি তার থাকেনা এবং একটা ধাক্কা খায়। . . ছেলেদের ক্ষেত্রেও দেখা যায় বিয়ে করে সে যে শুধু ঘরে একটা বউ এনেছে তা না, কত বড় দ্বায়িত্ব এনেছে তা বুঝেনা। ভাবে খাওয়া আর পোশাক আশাক দিলেই হয়ে গেলো। এটাই দ্বায়িত্ব পালন করা। . . বউ যদি কাজের জন্য বা অন্য কিছুর জন্য কমপ্লেইন করে তাহলে বউ কে বলা হয় এটা তো মেয়েদেরই কাজ! বিয়ে মানে রেসপন্সসিবিলিটি! . . আল্লাহ ছেলে মেয়ে উভয়েরই দ্বায়িত্ব, অধিকার, কর্তব্য সম্পর্কে কুরআন ও রাসূল (সাঃ) এর মাধ্যমে ...