দাজ্জা*লী ফেতনা কী জানেন?
দাজ্জা*লী ফেতনা কী জানেন? চলুন কিছু সুন্দর উদাহরণ দেয়া যাক- সুন্দর ,সুদর্শন ,স্মার্ট শায়েখ বলিউড নায়কের মতো পোচ দিয়ে একটা ঝাকানাকা চমলক্ক ছবি আপলোড দিলেন। আর তাতে কথিত দ্বীনদার, কিউট হুজুরের বউ, স্মার্ট হুজুরের বউ, কিউট হুজুরনিদের মাশাআল্লাহ কমেন্টের ঢল। ভেতরে কিছুটা তাকওয়া আছে দৃষ্টি হেফাজত করে চলার চেষ্টা করে এমন নারীরাও যেন শায়েখেরর ছবি থেকে চোখ ফেরাতে পারেনা, আহ শায়েখের মতো একটা স্মার্ট হুজুর যদি আমার স্বামী হতো! আমার উনি যদি শায়েখের মতো সুদর্শন হতো! শায়েখ কি রোমান্টিক, কি সুন্দর করে কথা বলে অথচ আমার উনি কি বোরিং, আনরোমান্টিক। জ্বী এগুলো সেই শায়েখের ঝাকানাকা ছবি দেখে ফিদা হওয়া নিজেকে দ্বীনদার ভাবা হাজারো নারীদের আবেগ, আক্ষেপ, আকাঙ্খা। দ্বীনহীনরাও মাশাআল্লাহ শায়েখের বড় বড় ফ্যান। আফসোস সেই শায়েখের জন্য। এরা কথিত সেলিব্রেটিদের থেকেও ভয়ংকর। রোমান্টিক শায়েখের নাম বলবোনা। তবুও হয়তো অনেকে চিনে ফেলবেন। অনেক আগে থেকেই তার অনেক সমালোচনা শুনেছি কখনো এসব নিয়ে এতোটা ভ্রুক্ষেপ করিনি। আজ হঠাত সেই শায়েকের পেইজ টাইমলাইনে দেখে ভাবলাম একটু ঢু মেরে আসি। শায়েখের ছবির কমেন্টবক্স দেখে রীতিমতো ভ্যাবাচ্যাক...