বাউন্ডুলে
ইমু হঠাৎ কোথা থেকে দৌড়ে এসে আমার হাতে প্রায় ৭ কেজি ওজনের কাতল মাছ ধরিয়ে দিয়ে বললো -নিধো আই লাভ ইয়ু, তারপর আমার গাল দুটু টেনে আবার দৌড়ে কোথায় যেন হারিয়ে গেল।ইমুর এই কাজে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি।তার উপর হাতে এত বড় একটা মাছ,এখন আমি এটা দিয়ে কি করবো ?আর আজ পর্যন্ত কি কেহ মাছ দিয়ে প্রেম নিবেদন করেছে কি না তা আমার জানা নেই।কিন্তু আজ আমি পেলাম।ছেলেটার এ পাগলপণা আর ভালো লাগে না,কি আর করা এই বড় মাছটা নিয়ে বাসায় গেলাম।বাসায় যাওয়ার পর শুরু হলো প্রশ্ন- কোথাই পেলি এত বড় মাছ,কত টাকা নিছে,টাকা কই পেলাম এসব প্রশ্নের উওর হিসেবে আমায় এক বস্তা মিথ্যা বলতে হলো। আসলে আমি কখনো ই ইমু কে কিছু বলতে পারতাম না,যখনি তার উপর রেগে যেতাম ঠিক তখন ই সে আমার সামনে এসে বললে -নিধো তুই কি রেগে আছিস?জানিস রাগলে তোকে ডিম পারা হাসের মতো দেখায় ,হি হি হি তার এই হাসি আর আমার নিধি নাম ছেড়ে আদুরে গলায় নিধো নামটা শুনলে আমার সব রাগ পানি হয়ে যেত।আর সে আমায় ভালোবাসে কিনা তা নিয়ে তো আমার সন্দেহের কোন শেষ ই নেই,এই এখন বলবে এক কথা ঠিক কিছুক্ষন পর আরেক কথা।কিন্তু আমি কিনা এতই বোকা যে আমি এই পাগলের প্রেমে ই শেষে পড়লাম।র্ভাসিটির এই ৩ বছ...