বিড়াল
বাসর ঘরে আতিক নিজের বউকে একটি বিড়াল গিফট করে। নেহা অবাক হয়ে প্রশ্ন করল, আপনি আমাকে বিড়াল গিফট দিচ্ছেন? তাও বাসর রাতে। আতিক মিষ্টি হেসে হ্যাঁ বলল। নেহার খুব রাগ হল। কারণ বিড়ালকে একটুও পছন্দ করে না নেহা। ভীষণ ভয় পায় বিড়ালকে সে। আতিক বিয়ে করা বউয়ের রাগী চেহারার দিকে তাকিয়ে রহস্যজনক হাসি দিয়ে বলল, এই বিড়াল কিন্তু কোনো স্বাভাবিক বিড়াল না। নেহা রাগী চেহারা নিয়ে প্রশ্ন করলো, আপনি বিড়াল সরাবেন, আমার পছন্দ না বিড়াল। আতিক বিড়ালকে নিজের কোলে জড়িয়ে ধরলো। আর বলল, এই বিড়ালের বর্তমান মূল্য এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা। নেহা তিন কবুলে স্বামী বানানো পুরুষটির দিকে তাকালো। বাসর রাতে কেউ এমন করে? হ্যাঁ করে, সেটা তার স্বামীই। নেহা আর কিছু না ভেবে বলল, এই আপনি কী বলুন তো? এমন নাটক কেন করছেন? এই দেশি বিড়ালের দাম এক লক্ষ ছিয়াত্তর হাজার টাকা? বোকা পেয়েছেন আমায়? আতিক মুচকি হেসে বলল। বিশ্বাস হলো না তো? যেদিন বিড়ালটা চুরি হবে সেদিন ঠিকই বুঝবে এর মূল্য। আমি হলাম তোমার স্বামী। অভিনয় পারি না বলে অপেক্ষা বইয়ের ইমনের বাবা হয়ে অভিনয়টা আর করা হয়ে উঠে নি আমার। নেহা এবার বিছানা থেকে উঠে দাঁড়ালো। খুব রাগ হচ্ছে তার, বাব...