Posts

Showing posts with the label একটু বেশি

একটু বেশি অকারণ ভালোবাসা

গায়ে প্রচন্ড জ্বর।লেপ কাথা মুড়ি দিয়ে শুয়ে আছি।বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে।বৃষ্টির এই মুহূর্তগুলো আমার খুব ভালো লাগে।বারান্দায় বসে চা খেতে খেতে বৃষ্টি উপভোগ করার মজাই আলাদা।কিন্তু হঠাৎ করেই গায়ে জ্বর বেধে বসলো।জ্বরের প্রকোপটা এতোটাই বেশি ছিলো যে চোখ মেলে জানালার পাশ দিয়ে তাকিয়ে বৃষ্টির এই মনোরম দৃশ্যটা দৃষ্টিগোচর হচ্ছেনা।মনটা খারাপ হয়ে আছে।একটু ঘুমানোর বৃথা চেষ্টা করছিলাম।ভাবছিলা ম মনের অজান্তের অনেক স্মৃতি।এসব ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে পড়েছি মনেই ছিলোনা। হঠাৎ করে একটা মিষ্টি সুরের আওয়াজ শুনে ঘুম ভেঙ্গে গেলো। চোখ খুলে চেয়ে দেখি নেহা আমার পাশে বসে থেকে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। . নেহা আমার স্ত্রী। আমরা বিয়ে করেছি প্রায় দুবছর পেরিয়ে গেছে।দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করলেও পরিবারের সম্মতি নিয়েই আমাদের বিয়েটা হয়েছে।নেহার সাথে পরিচয় ভার্সিটিতে পড়ার সময় থেকে।দুজনে একই বিষয়ে পড়াশুনা করতাম।যেদিন নেহাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই ওর প্রেমে পড়ে গেছিলাম।ভাগ্যিস  প্রপোজটা তাড়াতিস করে ফেলেছিলাম।তা না হলে আজকে হয়তো ও আমার থেকে অনেক দূরে থাকতো। . যেদিন থেকে নেহাকে ভালোবেসেছিলাম সেদিন থেকে এক মু...