ভালোবাসা
শ্রাবণীকে যখন বিয়ে করে ঘরে তুললাম, তাকে বলা হয়নি কতটা ভালোবাসি। তাকে ভালবাসার কথা গুলো, কখনো বলতে সাহস হয় নি। শ্রাবণী যে কতটা ভালোবাসছি জানি না। বিয়ের কয়েক মাস আগে। বন্ধু অর্জুনের বিয়েতে গেলাম তখন সপরিবার। গ্রামের বাড়িতে বিয়ে তাঁর। তাই আমার পরিবার যেতে হলো গ্রামে। আদর্শ গ্রামে আগে কখনো যাওয়া হয়নি। বন্ধু সবসময় বলতো তাঁর গ্রামে যেতে। গ্রাম নাকি সৃষ্টির অপরুপ নিয়ে, হাতছানি দেয় তাকে দেখতে। পুরো জেলা খাগড়াছড়ি নাকি একই রকম সৌন্দর্যে পরিপূর্ণ। ঢাকা থেকে আকাশ পথে যাওয়ার সুযোগ নেই। ট্রেনও চলে না ওই জেলায়। ঢাকা থেকে তাই নিজেদের গাড়ি নিয়ে গেলাম তখন খাগড়াছড়ি। পাহাড়ের আকাঁবাকা রাস্তা দিয়ে যেতে অনেক আনন্দ করলাম। অর্জুন যা বলতো তাঁর চেয়ে হাজার গুন সুন্দর। আগে জানলে তাঁর সাথে প্রতিবারই আসতাম। সবাই বিয়েতে গিয়ে হাজির। অর্জুন আমাদের জন্য আলাদা দুটা রুম দিলো থাকার জন্য। গ্রামে বাড়ি হলেও অর্জুনের বাবা বিশাল একটা বাড়ি বানিয়েছে। গ্রামে তাঁর বাবার অনেক ব্যবসা ছিলো। মাছ চাষ,ফল চাষ, কৃষি কাজ সব মিলিয়ে গ্রামের একজন সফল ব্যাক্তি। তিনি পড়াশোনা করে , চাকুরী না করে গ্...