একমুঠো সুখ
পঁয়ত্রিশ বছর বয়সী এক নারীকে বিয়ে করলাম। আমার চেয়ে ৭-৮ বছরের বড়। ভালোবাসা হয়তো বয়স মানে না। উনি এক সন্তানের জননী, এটাও জানতাম। আমার ভালো লাগা গুলো একটু বেশি হয়েছে উনার জন্য। বিয়ের করে বাসায় আসলাম। নিজের বাসায় থাকার মতো না হওয়ায় । উনার ঘরের আসলাম। উনার মেয়ে আমাকে দেখে বলে, আংকেল তুমি আজকে আসছো? আদর করে সোনামণি বলে কোলে তোলে নিলাম। আমার স্ত্রী লজ্জায় একটু চুপ করে মাথা নিচু করে আছে। ছোটো মেয়েকে বললাম, 'আমি তোমার বাবা। আংকেল না, কেমন।' বাচ্চারা অনুকরণ প্রিয় হয়। কয়েকবার বাবা বলায়। সেও বাবা ডাকছে৷ নিজের ভেতর অন্য রকম অনুভূতি হচ্ছে। আমি আমার সদ্য বিয়ে করা স্ত্রী'কে বললাম, "কিছুতো আর আনা হয়নি। চলো আজকে আমরা কিছু খেয়ে আসি বাহির থেকে।" আমার কথার সায় দিয়ে। আমার স্ত্রী নিজের কাপড় পাল্টে রেডি হয়ে গেলো৷ তিন জন বাসা থেকে বের হয়ে, একটা রিক্সায় করে চলছি। পাশাপাশি বসে আছি দু'জন। মেয়েটা আমার কোলে৷ নববধূর তাই একটু চুপচাপ করে আছে৷ রিক্সা চলছে আপন গতিতে৷ আমি ভাবছি, আমার স্ত্রীর সাথে প্রথম পাশে বসে চলার কথা। কয়েকদিন আগে,অফিসে যাওয়ার জন্য বাসস্ট্যান্ড দাঁড়িয়ে ছিলাম। মাঝ...