Posts

Showing posts with the label অব্যক্ত

অব্যক্ত ভালোবাসা

Image
  অব্যক্ত ভালোবাসা অব্যক্ত ভালোবাসা লিখাঃ জান্নাতুল ফেরদৌস রাত বারোটা মিলির চোখে ঘুম নেই। বারবার শুধু আবিরের মুখখানাই ভেসে উঠছে ওর মনে। এত বছর পর দেখা তাও এভাবে কখনো ভাবতেই পারেনি মিলি। মিলি কালকের কথা কিছুতেই মন থেকে সরাতে পারছে না। নিয়তির খেলা বুঝি এমনই হয়। জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে মিলি বিছানা ছেড়ে উঠে বেলকনিতে দাড়ালো। শহরের রাত আর দিন বোঝা খুব দায় বিশেষ করে বড় বড় শহরগুলোতে। সারারাত গাড়ির আওয়াজ আর রোড লাইটের আলোয় ভীষণ বিরক্ত লাগে কখনো কখনো মিলির তবে এই ক'বছরে অনেকখানি মানিয়ে নিয়েছে নিজেকে। আবির দু'টো ঘুমের ওষুধ খেয়েও যেন চোখের পাতা এক করতে পারছে না। মিলির সাথে আচমকা দেখা হওয়ায় আবিরও কিছুটা হতবাক। মিলি ঠিক আগের মতই আছে একটুও যেন বদলায়নি। সেই চোখ সেই চাহনি সেই রহস্যময় হাসি। উফফ! কিছুতেই মন থেকে সরাতে পারছে না মিলির ছবি অথচ এত বছর তো দিব্যি ভুলেই ছিলো। আসলেই কী ভুলে ছিলো নাকি ভোলার অভিনয় ছিলো নিজের সাথে! আবির চোখ বন্ধ করে ঘুমানোর সর্বোচ্চ চেষ্টা করতে লাগলো। বছর চারেক আগের কথা। মিলি আর আবির দু'জনেই খুব ভালো বন্ধু ছিলো আসলে বন্ধু বললে ভুল হবে বন্ধুর চেয়ে একটুখানি বোধহয় বেশিই ...