তোমায় পাওয়া (কষ্টের গল্প)
আপনি কি একটি কষ্টের গল্প পড়তে চান? তাহলে এই কষ্টের গল্পটি আপনার অবশ্যই ভালো লাগবে। গল্পটি একবার পড়ে দেখতে পারেন। গল্প গল্প: তোমায় পাওয়া আমি পেছন দিকে তাকাতেই সানজিদা বেশ বড় করে আরেকটা ভেংচি কাটলো আমায় দেখে ,আমি বেশ বিব্রত হই মেয়েটার এ ব্যবহার গুলো দেখে ।যেই না আমি চোখ বড় বড় করে সানজিদার দিকে তাকালাম সে আমায় চোখ টিপ মারলো আর এ চোখমারা টা দেখে ফেললো ক্লাসে থাকা এনামুল স্যার ।সাথে সাথেই হুংকার মেরে বলে উঠলো -এই মেয়ে তুমি ক্লাসে চোখ মারছো কেন ইমুকে ? -স্যার কেন মারছি সেটা আপনি বুঝেছেন কিন্তু এ রোবট টা কেন বুঝে না বলুন তো ! -কি বেয়াদব মেয়ে,মুখে মুখে আবার কথা বলছে । -স্যার কথা তো মুখ দিয়েই বলে,তো মুখে বলবো না ? -কি সাংঘাতিক !এই মেয়ে দাড়াও,পুড়টা ক্লাসে দাড়িয়ে থাকবে তুমি । -আমার পায়ে ব্যাথা, স্যার আমি পুড়টা ক্লাসে বইসা ই থাকি কেমন ? -এই মেয়ে তুমি কি চাচ্ছো আমি র্ভাসিটি পড়ুয়া মেয়েকে বেত দিয়ে আঘাত করি ? -না স্যার কখনো ই না ,এগুলো তো আইন বিরোধী । -সানজিদা তুমি যদি এবার না দাড়াও আমি কিন্তু সত্যি সত্যি তুমায় বেত দিবো । সানজিদা আর কিছু না বলে দাড়িয়ে রইলো আর আমার সাথে চোখে চোখ পরতেই সে ঠোট টা পাউট...