Posts

Showing posts with the label শয়তানের চোখ

শয়তানের চোখ

ফারহান, বিহানের সামনে বসে হেসে বলল, -তুই যে সারাক্ষণ কীভাবে এমন মনমরা হয়ে বই মুখে নিয়ে বসে থাকিস আমার বুঝে আসে না। জীবন তো একটাই। চিল কর একটু।  বিহানও ওর অনুকরণে বলল, -আর তুই যে কীভাবে সারাক্ষণ এমন চিল করিস সেটাও আমার বুঝে আসে না।  -ধ্যাত, এসব বাদ দে তো। একটা গান শুনিসনি 'হার পাল এসে জিও জেসিকি আখেরি হো।' চল আজকেও এভাবেই বাঁচি। ধরে নে আজকে তোর শেষ দিন।  বিহান ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে আবার বইয়ের দিকে তাকাল। ক্লাসে এখনও স্যার আসেনি। সে আবার বলল, -আজকে আমাদের বাসার ছাদে একটা পার্টি আছে। যাবি? -তোর ওইসব ছাইপাঁশ পার্টি আমার পছন্দ হয় না। রতনের থেকে শুনেছি তোর পার্টি বলতে ওই মদ আর মেয়েমানুষ। ওসব আমার পছন্দ না। ফারহান ওর হাত থেকে বইটা নিয়ে বন্ধ করে দিলো। এরপর বিরক্তি নিয়ে ওর হাত ধরে টেনে বলল, -এখনও টিচার আসেনি। আর মুখের সামনে বই নিয়ে বসে আছিস। এসব বন্ধ কর। আজকে ক্লাস বাঙ্ক মারব।  -আমি যাবো না, ফারহান। হাত ছাড়। -এত সহজে তো তোকে ছাড়ছি না। চল। অগত্যা বিহানকেও যেতে হলো ফারহানের সাথে। দুইজনের কাধে ব্যাগ। ভার্সিটির ছাত্র দুইজনে। কিন্তু পার্থক্য হলো বিহানের ব্যাগে বই, খাতা আর কলম আছ...