Posts

Showing posts with the label একদিন_বৃষ্টির_দিন

একদিন_বৃষ্টির_দিন

গাদাখানেক শপিং ব্যাগ হাতে নিয়ে খুব কসরত করে পার্স থেকে মোবাইল বের করে ফোন দিলাম ঘাউড়া ক্রাশকে। বললাম- আমি আপনার অফিসের নিচেই আছি এসে ব্যাগ গুলো নিয়ে যান। ওপাশ থেকে ক্রাশ বলল- আপনি এতক্ষণে এসেছেন? আমি এখন বিজি হয়ে গেছি আপনি বরং উপরে চলে আসুন। আমি হাতের কাজটা শেষ করি ততক্ষণ বসুন। আমি সাথে সাথেই বললাম- না না আমি আপনার অফিসে যাব না আপনি নিচে আসুন। ঘাউড়াটা সাথে সাথে বলল তাহলে নিচে দাঁড়িয়ে থাকুন। আমার কাজ শেষ হতে আধ ঘন্টা লাগবে তারপর আসব। বললাম- মানে কী! আমি রাস্তায় এতক্ষণ কীভাবে দাঁড়িয়ে থাকব? সে বলল- সেজন্যই তো বললাম ওপরে আসুন। আপনি তো শুনছেন না। অযথা বকবক করে যাচ্ছেন, কাজ আছে আমার রাখলাম। রাগে দাঁত কিড়মিড় করতে করতে বললাম- আচ্ছা আসছি।  এই হচ্ছে শামীম আর শামীমার গল্প। হুম এদের নামে শুধু মাত্র একটা আ-কারের পার্থক্য। নামের সাথে সাথে এদের হাজারটা বিষয়ে মিল। আর এসব দেখে দেখেই শামীম শামীমার ক্রাশ হয়ে গেছে। আকারে ইঙ্গিতে শামীমা সেটা অনেক বুঝিয়েছে কিন্তু গন্ডারটা কিছুতেই মানছে না। তবে হাল ছাড়বার পাত্রী শামীমা নয়। যা হোক আমি তার অফিসে গিয়ে বসলাম। বললাম- আপনি কী ভালো ভাবে কথা বলতে পারেন না নাকি স...