Posts

Showing posts with the label সুখের

সুখের নির্বাসন

Image
সুখের নির্বাসন শ্বশুর বাড়িতে কদম রাখতেই শালিকা ছয় নাম্বার বিপদ সংকেত জানিয়ে গিয়েছে। সতর্ক বার্তা শুনতেই ভাবনায় ঘুড়ছে, কী কী করেছি আজ? নিশ্চয় বড়সর কোনো ভুল। ছোট হলে তিন নাম্বার বিপদ সংকেত দিতো। তেমন কিছু মনে করতে পারলাম না। ভাবনার সমাপ্তি টেনে বউকে খুঁজতে শুরু করলাম। কারণ সে ছাড়া কেউ রহস্য উদঘাটন করবে না। রান্না ঘর থেকে কথার আওয়াজ আসছে, মানে সে এখন পাকের ঘরে গিন্নিপনা করছে। রান্না ঘরের সামনে যেতেই চোখ-মুখ গোল্লা গোল্লা করে তাকালো আমার দিকে। তার পাশে দাঁড়িয়ে শ্বাশুরি মা গরম তেলে লুচি ভাজছে। সে আমার দিকে এক পলক তাকিয়ে হরহর করে বলতে শুরু করলো- আসছে আটকুড়োর ব্যাটা। মান সম্মান আর কিছু রাখলো না। তার কথার আগা-মাথা কিছুই মাথায় ঢুকলো না। আমি আবার কি করলাম, যে এভাবে ক্ষেপে আছে। বউকে ডাকবো কি ডাকবো না, দোটানায় ভুগছি। পরক্ষণে মনে হলো রহস্য উদঘাটন করতে হবে। এই যে শুনছো, বলা মাত্র বউ তার হাতে থাকা লুচির গোলা আমার উদ্দশ্যে ছুড়ে মারলো। নরম আটার দলা থুতনিতে চিপকে গিয়েছে। পরিস্থিতি বেশ গরম বুঝতে পেরে চুপচাপ ভিজা বেড়ালের মতো সোফায় এসে বসলাম। শালিকা আমার অবস্থা দেখে হাসতে হাসতে বেহাল দশা। আলুরদ...