Posts

Showing posts with the label পারিবারিক শিক্ষা 👌

পারিবারিক শিক্ষা 👌

Image
👨‍🍳একেই বলে পারিবারিক শিক্ষা 👌 বিয়ে করতে যাওয়া এক পুত্রকে তার পিতার উপদেশ মালা। বাবা বললেন, তোমার দাদা বলেছিলেন,  ১. নতুন বউকে পালকি করে কেন আনা হয় জানিস? তাকে তো গরুর গাড়িতেও আনা যেত।  তা না করে পালকিতে আনা হয়, কারণ সে কত সম্মানিত তা বোঝানোর জন্য।  পালকিতে নামানোর পর এ সম্মান কমানো যাবে না। সারাজীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে।  ২. নতুন বউ পালকিতে উঠে কী করে জানিস?  কাঁদে। কেন কাঁদে?  শুধু ফেলে আসা স্বজনদের জন্য না।  নতুন জীবন কেমন হবে সে ভয়েও কাঁদে।  তোর চেষ্টা হবে পালকির কান্নাই যাতে তার শেষ কান্না হয়।  এরপর আর মাত্র দুটো উপলক্ষ্যে সে কাঁদবে।  একটি হলো মা হওয়ার আনন্দে, আরেকবার কাঁদবে তুই চলে যাওয়ার পর।  মাঝখানে যত শোক আসবে তুই তার চোখের পানি মুছে দিবি।  ৩. স্ত্রী সবচেয়ে কষ্ট পায় স্বামীর বদব্যবহারে,  দ্যাখ, আমি খুবই বদমেজাজি,  কিন্তু কেউ বলতে পারবে না আমি তোর মায়ের সামনে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি।  ৪. বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া।  এটা ঠিকভাবে পালন না করলে আল্লাহর কাছে দায়ী থাকত...