কাগজ
৪বছর সম্পর্কে থাকার পর রেশমি আমাকে ছেড়ে গেছে। এটা বলেছিলো, "আমাকে কি কাগজ করে বিয়ে করে রাখছো? না দলিল করে রাখছো? আমি তোমার কথা মতো চলবো! যবে কাগজ করো তখন অধিকার নিয়ে সামনে এসো " তাঁর জবাবে বলেছিলাম, "যদি আগে বলে দিতে, কাগজ বিহীন অধিকার নাই। তাহলে কিছু বলতাম না কখনো। ভেবেছিলাম ভালোবাসি তাই হয়তো অধিকার আছে। পরিবারও আমাদের বিয়ে দিতে রাজি এখন। কিছুদিন পর বিয়ে করবো তাহলে? " "কাগজ যখন হয়। তখন আমাকে বলো, সব শুনবো তোমার " আমি আর কিছু বললাম না তখন। বিদায় দিতে হলো ভালোবাসার মানুষ'টাকে। যাকে এত ভালোবাসতাম সে কাগজের দোহাই দিয়ে চলে গেলো। অথচ কিছু দিন পরই আমাদের বিয়ে হতো, দু-পরিবারও রাজি হয়েছে বিয়ে দিবে বলে। শেষ হয়ে গিয়েছে আমাদের সম্পর্ক। কিছুদিন যাওয়ার পরই শুনেছিলাম , রবিন নামের একটা ছেলের সাথে নতুন করে সম্পর্ক করেছিলো। যা আমার সাথে সম্পর্ক থাকার সময়। তিন মাস ভালোবাসে একে অপরকে। কত স্বপ্নই দেখছে সে। আমার সাথে সম্পর্ক শেষ করার আগে, আমার ভালোবাসার কথাও তাঁর বিষের মতো লাগতো। কিছু বললে সে শুনতো না। অবাধ্য করে আর কি। এমন নয় খারাপ কিছ...