শাশুড়ী মা
রুটি বানাচ্ছি বসে বসে, শাশুড়ি মা চুলায় রুটি গুলো আগুনে ছ্যাঁক দিচ্ছে। রুটি বানিয়ে দিতে দেরি হলো বলে, রুটি উল্টানো গরম চামচ আমার গালে লাগিয়ে দিলো। আমি গালে হাত দিয়ে রাখছি, চোঁখ দিয়ে টপটপ পানি পড়ছে। শাশুড়ি মা বলে, "তোর মা কোনদিন কাজ শেখায়নি? রুটি বানাতে পারস না ঠিক মতো! কেমন মেয়ে জন্ম দিলো " আমি গালে হাত দিয়েই কান্না কন্ঠে বললাম, "এক মা না হয় জন্ম দিলো, আরেক মা তাই মেরে কাজ শিখাচ্ছে। আপনি শিখিয়ে দেন , শিখছিতো মাইর খেয়ে। " শাশুড়ি মা আমার হাত থেকে রুটি বানানো জিনিস গুলো কেড়ে নিয়ে। টেবিলের উপর রাখলো। আমি দেখছি কি করে ওনি। প্রতিদিনই রুটি ও সবজি, সকালে আমি ও ননদ মিলে বানাই। বাড়ির সবাই ঘুম থেকে উঠেই নাস্তা করে যার যার মতো যায়। দু'দিন হলো আমার ননদ, মামা শ্বশুরের বাড়ি গেছে। তাইতো বউ, শাশুড়ি মিলে নাস্তা বানাচ্ছি। শাশুড়ি গ্যাসের চুলা বন্ধ করে দিলো,আমার হাতটা ধরে টেনে নিয়ে গেলো পাশের রুমে। গরম চামচ লাগানো জায়গায় এখনো হাত দিয়ে ধরে আছি।এমন নয়, ওনি সবসময়ই এমন করে। আজকেই প্রথম। তাইতো আমার অভিমানে চোখের জল আসলো। ব্যাথায় কষ্ট হচ্ছে না। ওনি মলম নিয়ে আমার গালে লাগিয়ে দিচ্...