বছরের শ্রেষ্ঠ দশ দিন (জিলহজ্জ মাসের প্রথম দশ দিন)-এর গুরুত্বপূর্ণ আমলগুলো:
বছরের শ্রেষ্ঠ দশ দিন (জিলহজ্জ মাসের প্রথম দশ দিন)-এর গুরুত্বপূর্ণ আমলগুলো: ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ (১) জিলহজের প্রথম ৯ দিন রোজা রাখা; বিশেষত আরাফার দিনের রোজা রাখা। রাসূল(সঃ) বলেন– ‘‘আরাফার দিনের রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে, তিনি এর দ্বারা বিগত বছর ও আগামী এক বছরের গুনাহ মাফ করে দেবেন।’’ [মুসলিম, আস-সহিহ: ১১৬২] (২) সামর্থ্যবান হলে কুরবানি করা। (৩) এই দশ দিন নখ ও চুল না কাটা। রাসূল (সঃ) বলেন– ‘‘তোমাদের কেউ জিলহজ্জ মাসের চাঁদ দেখলে এবং কুরবানি করার ইচ্ছা করলে, সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে।’’ [মুসলিম, আস-সহিহ: ১৯৭৭] (৪) চার ধরনের যিকিরে লেগে থাকা। রাসুল (সঃ) বলেন, ‘‘আল্লাহ তা‘আলার নিকট জিলহজ্জের দশ দিনের আমলের চেয়ে মহান এবং প্রিয় অন্য কোনো দিনের আমল নেই। সুতরাং, তোমরা সেই দিনগুলোতে অধিক পরিমাণে তাসবিহ (সুবহানাল্লাহ), তাহমিদ (আলহামদুলিল্লাহ), তাহলিল (লা ইলাহা ইল্লাল্লাহ্) ও তাকবির (আল্লাহু আকবার) পড়ো।’’ [আহমাদ, আল-মুসনাদ: ৫৪৪৬; হাদিসটির সনদ সহিহ] (৫) বেশি বেশি তাকবির তথা আল্লাহর বড়ত্ব ঘোষণা করা। সাধারণভাবে এই দশ দিন সংক্ষেপে ‘আল্লাহু আকবার’ বেশি বেশি পড়ুন। সাথে, নিচের বাক্যগুল...