কে বেশি ভালো?
আহমাদ। এবার ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বের হয়েছে। অনেক ঘোরাঘুরি আর ধরাধরি করল; কিন্তু কোনো চাকরির বন্দোবস্ত হল না। একজন পরামর্শ দিল, অন্য শহরে গিয়ে দেখো। আহমাদ তাই করল। দূরের এক শহরে চলে গেল। যাওয়ার পথে, গাড়িতে কথায় কথায় এক যুবকের সঙ্গে পরিচয়। পরিচয় থেকে বন্ধুত্ব। যুবকের নাম খালিদ। খালিদ বড় লোকের ছেলে। নিজেও প্রতিষ্ঠিত ব্যবসায়ী। নিজ থেকে প্রস্তাব দিল, -তুমিও আমাদের কোম্পানিতে যোগ দাও। আহমাদ কোনোরকম চিন্তাভাবনা ছাড়াই রাজি হয়ে গেল। দুজনে মিলে কোম্পানিটা আবার নতুন করে দাঁড় করাল। আহমাদ কারিগরি দিকটা দেখাশোনা করে। খালিদ মার্কেটিংয়ের দিকটা। ব্যবসা দিনে দিনে ফুলে ফেঁপে উঠল। বিভিন্ন শহরে শাখা খোলা হল। একদিন আহমাদ দেখল, খালিদের টেবিলের ওপর একটা ছবি পড়ে আছে। এক অনিন্দ্য সুন্দর মেয়ের ছবি। ছবি দেখে সে মুগ্ধ হল। আহমাদ অবাক দৃষ্টিতে ছবিটার দিকে নির্ণিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল। বিষয়টা খালিদের দৃষ্টি এড়াল না। আহমাদ শেষে আর থাকতে না পেরে প্রশ্ন করল: - এটা কার ছবি? - এটা আমার বাগদত্তার ছবি। তার সঙ্গে আমার বিয়ের কথাবার্তা চলছে। কেন, তোমার কি ছবিটা পছন্দ হয়েছে? -হাঁ, সুন্দ...