ভালোবাসার দাম
হাসলে কেন? " মিহির কথায় আমার হাসি মুখটা চুপসে গেলো।আসলে আমার হাসিতে মিহি যে এভাবে রেগে যাবে বুঝতে পারিনি।আমি মিহির রাগি মুখের দিকে তাকিয়ে বললাম, -কোই হাসি নাই তো। -আমাকে বোকা পাইছো।এখনও তো হাসতেছো। এবার ধরাই পড়ে গেলাম।আসলে মিহির রান্না দেখে আর হাসি আটকে রাখতে পারিনি। ' মিহির সাথে আমার বিয়ে হয়েছে এই এক সপ্তাহ হবে।এই কয়েকদিনেই মেয়েটা আমার খুব কাছে চলে এসেছে।মনে হচ্ছে ওর সাথে আমার সাত দিন না,সাত বছরের পরিচয়। বিয়ের পর নাকি নতুন বউ বরকে রান্না করে খাওয়ায়।কিন্তু মিহির দিকটা পুরোই উলটো।বিয়ের পর আমিই ওকে রান্না করে খায়িয়েছি।বড়লোক বাবার একমাত্র মেয়ে বলে কথা।রান্না তো দূরে থাক কোন দিন প্লেটে ভাত বেড়েও খায়নি। ' আজ যখন অফিস থেকে আসলাম তখনি মিহি বললো সে নাকি রান্না করবে।মিহির মুখে এমন কথা শুনে আমি বেশ অবাক হলাম।বলে কি মেয়েটা। রান্না করবে।ওর রান্না খেলে আমার সারা রাত বাথরুমেই বসে থাকতে হবে।আমি মিহির গালে হাত রেখে বললাম, -তুমি ঠিক আছো তো। -হ্যা আমি ঠিক আছি। -হঠাৎ রান্নার ভুত চাপলো কেন? -আজ একটা নাটকে দেখেছি,নতুন বউ বরকে রান্না করে খাওয়াচ্ছে,আমার ও তো ইচ্ছে হয় তোমাকে রান্না করে খাওয়াতে।...