আইয়েমে বীজের রোজা🖤
আইয়েমে বীজের রোজা🖤 প্রত্যেক চন্দ্র মাসের মাঝামাঝি সময় তথা ১৩-১৫ তারিখ তিন দিন আইয়ামে বিজের রোজা রাখা সুন্নাত। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে এ রোজা রাখতেন এবং সাহাবায়েকেরামকে এ রোজা রাখতে বলেছেন। সে হিসেবে (১৪৪২ হিজরির) চলতি শা'বান মাসে আইয়ামে বীজের রোজা রাখার দিন হলো- বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মতের জন্য প্রত্যেক আরবি মাসের মধ্যভাগে তিনদিন রোজা রাখার তাগিদ দিয়েছেন। সে হিসেবে এ (শা'বান) মাসের ১৩, ১৪ ও ১৫ (তের, চৌদ্দ ও পনের )ইংরেজি তারিখ হলো ১৭, ১৮ ও ১৯ মার্চ। যারা এ তিন দিন রোজা রাখবে তাদের জন্য ১৬ মার্চ বুধধবারর দিবাগত রাতে সাহরী খেতে হবে। আইয়ামে বিজের রোজার রাখার নির্দেশ, বৈশিষ্ট্য ও মর্যাদা আইয়ামে বীজের রোজা রাখার প্রতি গুরুত্বারো করেছেন প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হাদিসে এসেছে- > হজরত আবু যার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতি মাসে তিনটি রোজা রাখল; সে যেন সারা বছরই রোজা রাখল।’ অতঃপর এর সমর্থনে আল্লাহ তাআলা তাঁর কিতাবে নাজিল...